মঙ্গলবার, ২১ Jul ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
আহত ব্যাটসম্যান ইমরুলের বাবা মারা গেলেন, সড়ক দুর্ঘটনায়

আহত ব্যাটসম্যান ইমরুলের বাবা মারা গেলেন, সড়ক দুর্ঘটনায়

অনলাইন নিউজ :: সড়ক দুর্ঘটনায় আহত জাতীয় ক্রিকেট দলের ব্যাটসম্যান ইমরুল কায়েসের বাবা বানি আমিন অবশেষে মার গেছেন (ইন্নালিল্লাহি … রাজিউন)।

তার বয়স হয়েছিল ৬০ বছর। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে রোববার (১৯ এপ্রিল) রাত ৯টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

গত ২৩ মার্চ নসিমনের ধাক্কায় গুরুতর আহত হন মেহেরপুরের বাসিন্দা বানি আমিন। পা ও কানে মারাত্মক আঘাত পান তিনি। পরে তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়।

অবস্থার অবনতি হলে স্থানান্তর করা হয় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে। সেখান থেকে মুমূর্ষু অবস্থায় হেলিকপ্টারে করে নিয়ে আসা হয় ঢাকায়।

ইমরুলের বাবার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশের ক্রিকেটাঙ্গনে। গভীরভাবে শোকাহত তার সতীর্থরা।

শোক প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯