বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ভোলায় পুলিশের ত্রাণ বিতারণ, আত্মসমর্পণকারী মাদক ব্যবসায়ীদের মাঝে

ভোলায় পুলিশের ত্রাণ বিতারণ, আত্মসমর্পণকারী মাদক ব্যবসায়ীদের মাঝে

অনলাইন নিউজ :: ভোলার দৌলতখান উপজেলার আত্মসমর্পণকারী মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার (১৯ এপ্রিল) বেলা ১২টায় থানা কমপ্লেক্সে তাদের হাতে উপহার সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার জিতেন্দ্র কুমার নাথ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান । খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, আলু, পিয়াজ, তেল।

আত্মসমর্পণকারী মাদক ব্যবসায়ীরা বলেন, আমরা স্যারের নির্দেশনা মেনে অন্ধকারের পথ থেকে আলোর পথে ফিরে এসেছি। করোনা ভাইরাস আতঙ্কে (ওসি)বজলার রহমান স্যার বাসায় থাকতে বলছে তাই ঘরে ছিলাম। ঘরে খাবার নেই যেনে স্যার আমাদের খাদ্য সামগ্রী উপহার দিয়েছে।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান বলেন, সামাজিক দূরত্ব বজায় রেখে ১৬ জন আত্মসমর্পণকারী মাদক ব্যবসায়ী ও সেবনকারীর মাঝে উপহার সামগ্রী প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার জিতেন্দ্র কুমার নাথ বলেন, আজকে যাদের উপহার দেয়া হয়েছে তারা হলো কেউ মাদক ব্যবসায়ী আবার কেউ মাদক সেবনকারী। তারা পুলিশের কাছে স্বেচ্ছায় আত্মসমর্পণ করছে আর মাদক খাবেও না বিক্রিও করবে না। তাদের বর্তমানে চলার কোন পথ নেই তাই উপহার সামগ্রী প্রদান করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯