বুধবার, ২২ Jul ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
এবার করোনা আক্রান্ত শেবাচিমে ৩ চিকিৎসক

এবার করোনা আক্রান্ত শেবাচিমে ৩ চিকিৎসক

অনলাইন নিউজ :: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে(শেবাচিম) গত ২৪ ঘণ্টায় তিন চিকিৎসকের করোনা ভাইরাস শনাক্ত করা গেছে। ওই ৩ চিকিৎসকই বরিশাল সদর উপজেলায় বসবাসরত।

এ নিয়ে জেলায় ২০জন করোনায় আক্রান্ত হল। শনিবার রাতে বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেলে এ তথ্য প্রকাশ করা হয়।

সংশ্লিষ্ট সূত্রমতে, শনিবার বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজর মাইক্রোবায়োলজি বিভাগে স্থাপিত আরটি-পিসিআর ল্যাবে ওই ৩জন চিকিৎসকের (নাম প্রকাশে অনিচ্ছুক) নমুনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে।

জেলা সদরে এ পর্যন্ত যে ৫ জনের করোনা শনাক্ত হয়েছে এর মধ্যে ৩ জন শেবাচিমের চিকিৎসক, একজন শিক্ষার্থী ও অপরজন শেবাচিমের নার্স।

বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান জানান, ওই ৩ চিকিৎসকের অবস্থান অনুযায়ী তাদেরসহ আশপাশের বসবাসের অবস্থান নিশ্চিত করে লকডাউন করা হচ্ছে।

পাশাপাশি তাদের তিন জনের অবস্থান এবং কোন কোন স্থানে যাতায়াত ও কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলছে।

মিডিয়াসেলের তথ্যমতে, বরিশাল জেলার বাবুগঞ্জ ৮ জন, বরিশাল সদর ৫ জন, মুলাদী ১ জন , হিজলা ১ জন, আগৈলঝাড়া ১ জন, গৌরনদীতে ২ জন, মেহেন্দীগঞ্জ ১ জন এবং বাকেরগঞ্জ উপজেলায় ১জন করে করোনা রোগী শনাক্ত করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯