শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক :: ইতিহাসখ্যাত ক্যারিবীয় পেস ব্যাটারির অন্যতম মাইকেল হোল্ডিং ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ধারাভাষ্যকার হিসেবে জনপ্রিয় হয়ে ওঠেন।
হঠাৎ করেই জানালেন মাইক্রোফোনও ছেড়ে দিচ্ছেন তিনি। সিদ্ধান্তের কারণ ব্যক্তিগত।
৬৬ বছরের হোল্ডিং মুম্বাই মিররকে বলেছেন, ‘আমার সিদ্ধান্তটি (ধারাভাষ্য ছাড়ার) একান্তই ব্যক্তিগত। আমার পরিস্থিতি (স্কাই) কর্তৃপক্ষ জানে। সেটি আমি সবাইকে বলব না।’
১৯৯১ সালে ধারাভাষ্যকার হিসেবে ক্যারিয়ার শুরু করেন হোল্ডিং। বার্বাডোজের একটি রেডিও অনুষ্ঠানে হোল্ডিং বলেছিলেন, ‘আমি ২০২০-এর পর কমেন্ট্রি করব কিনা জানি না।
বয়সের কারণে আর বেশি দূর এই পেশায় নিজেকে দেখছি না। আমার বয়স এখন ৬৬, আমি ৩৬, ৪৬ বা ৫৬ বছরের নই। আমি স্কাইকে বলেছিলাম যে এক বছরের বেশি প্রতিশ্রুতি দিতে পারছি না।’