সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
ভারতে করোনাভাইরাস তাবলিগ জামাত ছড়িয়েছে: ববিতা

ভারতে করোনাভাইরাস তাবলিগ জামাত ছড়িয়েছে: ববিতা

অনলাইন ডেস্ক :: ভারতে করোনাভাইরাস ছড়িয়ে দেওয়ার জন্য দিল্লির নিজামুদ্দীনে তাবলিগ জামাতকে দায়ী করেছিলেন ববিতা। টুইট করে এই বিষয় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

বিতর্কিত এই টুইটের পর বিশ্বের নানা প্রান্ত থেকে ট্রোল হতে হয়েছিল ববিতাকে। এবার ববিতার সমালোচনায় নামলেন অভিনেত্রী স্বরা ভাস্কর।

টুইটারে ববিতাকে একহাত নিয়ে স্বরা প্রশ্ন করেছেন যারা নয় থেকে উনিশ মার্চের মধ্যে বিভিন্ন ধার্মিক প্রতিষ্ঠানে গিয়েছিলেন তাদের সবার কি করোনা পরীক্ষা হয়েছে?

দিল্লি পুলিশ কেন নিজামুদ্দিনে জমায়েত হতে দিল এই বিষয়েও ববিতাকে মুখ খুলতে বলেছেন স্বরা। অবশ্য স্বরা মার্চ মাসের যে সময়ের তথ্য পেশ করে প্রশ্ন তুলেছেন সেটা লকডাউনের আগের সময়। নিজামুদ্দিনে তাবলিগ জমায়েত লকডাউনের পরে বসেছিল। স্বরা ভাস্করের এই টুইটের পর চুপ করে বসে থাকেননি ববিতা।

টুইট করে ববিতা জানিয়েছেন যে কেন্দ্র সরকার ১৩৫ কোটি ভারতীয় নাগরিকদের করোনা থেকে বাঁচানোর যথেষ্ট চেষ্টা চালাচ্ছে। একই সঙ্গে সমালোচকদের জবাব দিতে একটি ভিডিও টুইট করেছেন ববিতা।

ভিডিওতে ববিতা বলছেন, ‘কয়েক দিন আগে আমার করা টুইট নিয়ে আমাকে বিশ্রীভাবে ট্রোল করা হয়েছে। অনেকে আমাকে ফোন করে হুমকিও দিয়েছেন। তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমি জায়রা ওয়াসিম নই, যে হুমকির ভয় সব ছেড়ে বাড়িতে বসে থাকব। আমি দেশের হয়ে লড়েছি, লড়তে থাকব। সত্যি কথা বলতে আমি ভয় পাই না। যারা সত্যি কথা কানে নিতে চান না তাদের অভ্যাস পাল্টাতে বলব।’

টুইটে জায়রা ওয়াসিমের নাম উল্লেখ করার পর তার ভক্তরা প্রশংসায় নেমেছেন। প্রশংসার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে জায়রা টুইট করে জানিয়েছেন যে তিনি প্রশংসার আসল পাত্র নন। এই প্রশংসা তার ধর্মে প্রতি আস্থার জন্য বিপজ্জনক।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯