মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
অনলাইন রিপোর্ট :: চট্টগ্রামের আনোয়ারায় মোটরসাইকেল দুর্ঘটনায় দেবরের মৃত্যুর দু’দিন পর ভাবী আয়েশা আক্তারও (২৬) মারা গেছেন।
শনিবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত আয়েশা উপজেলার বরুমচড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মো. আলমগীরের স্ত্রী। বরুমচড়া ইউনিয়নের চেয়ারম্যান শাহাদত হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম শহর থেকে ভাবিকে নিয়ে বাড়ি ফেরার পথে কর্ণফুলী উপজেলার পিএবি সড়কের দৌলতপুর এলাকায় মোটরসাইকেল পিছলে পড়ে দুর্ঘটনা ঘটে।
ওই সময় স্থানীয় লোকজন আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দেবর কাইসার হামিদকে (২৫) মৃত ঘোষণা করেন।
দুদিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে ভাবি আয়েশা আক্তার মারা যান।