বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ঘরে পেটের জ্বালা, রাস্তায় নামলেই পুলিশের বাধা

ঘরে পেটের জ্বালা, রাস্তায় নামলেই পুলিশের বাধা

নিজস্ব প্রতিবেদক :: করোনা ভাইরাসের বিস্তার রোধে গত ২৬ মার্চ থেকে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত টানা ৩১ দিনের ছুটি চলছে দেশে।

এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষেরা।

এক দিকে ক্ষুধার যন্ত্রণায় ঘরে থাকতে পারছেন রিকশা চালকেরা। আবার জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় নামলেই পুলিশি বাধার মুখে পড়তে হচ্ছে তাদের। উল্টে রাখা হচ্ছে রিকশা, দেওয়া হচ্ছে শাস্তি।

বর্তমান পরিস্থিতিতে তাই বেশ বিপদেই আছেন নিম্ন আয়ের এসব মানুষ।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে রাজধানীর মিরপুরের ১০ নম্বর গোলচত্বর এলাকায় দেখা যায় উল্টে রাখা হয়েছে বেশ কিছু রিকশা।

এ বিষয়ে জানতে চাইলে রিকশাচালক কবির বলেন, খিদায় টিকতে না পাইরা রাস্তায় রিকশা নিয়ে বের হইছি। আগে আমি একটা হোটেলে কাজ করতাম। এখন হোটেল বন্ধ। সব কিছুই বন্ধ। এ কারণেই রিকশা নিয়ে রাস্তায় বের হইছি। কিন্তু আমাগো রিকশা আটকায়া রাখছে পুলিশ। ঘরে বউ-বাচ্চা সবাই না খায়া আছে। খাওন তো লাগবে। না খাইতে পারলে বাঁচমু কীভাবে?

আরেক রিকশা চালক মিজান বলেন, আমরা সাহায্য বা ত্রাণ কারো কাছ থেকে পাইনি। যদি সাহায্য পেতাম তাহলে কি রাস্তায় আমরা এভাবে বের হতাম? আমার ঘরে ছোট্ট একটা বাচ্চা মেয়ে। মেয়েটারে খাওয়ানোর দুধ নাই। দুধ কেনার জন্য রিকশা নিয়ে রাস্তায় বের হয়েছি। সকাল আটটা থেকে আমাদের রিকশা আটকে রাখা হইছে।

কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) জাকির বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে প্রধানমন্ত্রীর নির্দেশ রয়েছে, সেগুলো সবাইকে মানতে হবে।

আমরা সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য মূলত রিকশা আটকাচ্ছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯