সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
করোনায় সাবেক ইংলিশ ফুটবল নরম্যান হান্টারের মৃত্যু

করোনায় সাবেক ইংলিশ ফুটবল নরম্যান হান্টারের মৃত্যু

অনলাইন নিউজ :: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন ইংলিশ ক্লাব লিডস ইউনাইটেডের এক সময়ের তারকা ফুটবলার নরম্যান হান্টার। শুক্রবার মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

লিডসের এক বিবৃতিতে জানানো হয়, কভিড ১৯-এ সংক্রমিত হওয়ার পরে নরম্যানকে গত সপ্তাহে হাসপাতালে ভর্তি করানো হয়।

শুক্রবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

লিডসের সবচেয়ে সফল যুগের অন্যতম সেরা খেলোয়াড় ছিলেন নরম্যান। অসাধারণ ট্যাকলিংয়ের জন্য তারকা এই সেন্টার-ব্যাক ‘বাইটস ইয়ের লেগস’ নামে পরিচিতি পান।

লিডসের হয়ে ১৪ বছরের ক্যারিয়ারে দুইবার জেতেন লিগ শিরোপা জেতেন নরম্যান। ১৯৬৬ সালে বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড দলের সদস্যও ছিলেন তিনি। তবে দলে থাকলেও কোনো ম্যাচ খেলা হয়নি তার।

নরম্যানের মৃত্যুতে শোক জানিয়েছে লিডস ইউনাইটেড- “অসাধারণ স্মৃতি রেখে গেছেন উনি। যা কোনো দিন মুছে ফেলা যাবে না।

শোকসন্তপ্ত নরম্যানের পরিবার ও বন্ধুদের সমবেদনা জানানোর ভাষা সত্যিই আমাদের জানা নেই। তার মৃত্যু লিডস পরিবারে গভীর শূন্যতা সৃষ্টি করল।”

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯