মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
আজ উপনির্বাচনে জয়ী ৩ এমপি শপথ

আজ উপনির্বাচনে জয়ী ৩ এমপি শপথ

অনলাইন ডেস্ক :: একাদশ জাতীয় সংসদের উপনির্বাচনে জয়ী হয়ে এমপি হিসেবে শপথ নিয়েছেন তিন জন।

শনিবার বিকেল সাড়ে ৩টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদে তাদের শপথ বাক্য পাঠ করান।

এ দিন শপথ নেন ঢাকা-১০ আসনে জয়ী আওয়ামী লীগের মো. শফিউল ইসলাম মহিউদ্দিন, গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে জয়ী অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এবং বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) অ্যাডভোকেট আমিরুল আলম মিলন।

২১ মার্চ এসব আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে ঢাকা-১০ আসনে ইভিএমে ভোট হয়।

অন্যদিকে, গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ আসনের উপনির্বাচন হয় ব্যালেটের মাধ্যমে।

স্বল্প পরিসরে শপথ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান।

ঢাকা-১০ এর উপনির্বাচনে ১৫ হাজার ৯৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী মো. শফিউল ইসলাম মহিউদ্দিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী শেখ রবিউল আলম পেয়েছেন ৮১৭ ভোট। ভোটের হার ছিল ৫ দশমিক ২৮ শতাংশ।

বাগেরহাট-৪ আসনের (মোরেলগঞ্জ-শরণখোলা) উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আমিরুল আলম মিলন নৌকা প্রতীকে এক লাখ ৮২ হাজার ৭৪৫ ভোট পেয়ে বিজয়ী হন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির (এরশাদ) প্রার্থী সাজন কুমার মিস্ত্রি পান ৩ হাজার ৭৪৪ ভোট। এই আসনে ৫৯ দশমিক শূন্য তিন শতাংশ ভোট পড়ে।

গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক উম্মে কুলসুম নির্বাচিত হন।

নৌকা প্রতীকে তিনি পান ২ লাখ ১৪ হাজার ৪৮২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী গাইবান্ধা জেলা বিএনপি সভাপতি মইনুল হাসান সাদিক ধানের শীষ প্রতীকে পান ৪১ হাজার ৪০৮ ভোট। ভোট পড়ে শতকরা ৫৯ দশমিক ৪ ভাগ।

একাদশ জাতীয় সংসদের সপ্তম অধিবেশন বসে শনিবার বিকেলে। সাংবিধানিক বাধ্যবাধকতার এই ব্যতিক্রমী অধিবেশন বিকেল ৫টায় শুরু হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯