বুধবার, ২২ Jul ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
সাভারে করোনা শনাক্ত! চিকিৎসকসহ আরো ৩ জনের

সাভারে করোনা শনাক্ত! চিকিৎসকসহ আরো ৩ জনের

নিজস্ব প্রতিবেদক :: সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা পজেটিভ চিকিৎসকের সংস্পর্শে আসা আরো দুই কর্মীসহ নতুন করে আরো ৩ জন করোনায় আক্রান্ত হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাজমুল হুদা মিঠু।

এ নিয়ে সাভারে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪ এ।

নাজমুল হুদা মিঠু বলেন, এর আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের এক চিকিৎসক করোনায় আক্রান্ত হয়। তার সংস্পর্শে আসা জরুরি বিভাগের একজন ইন্টার্ন চিকিৎসক ও একজন পিয়নের আজ করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। তাদের মধ্যে কোন করোনার লক্ষণ ছিলো না। তারা বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে আছেন। দ্রুতই তাদের ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হবে বলে জানান তিনি।

এছাড়া আশুলিয়ার শ্রীখন্ডিয়া এলাকায় আরেক জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এই ঘটনায় ওই ব্যক্তির বাড়িতে লাল পতাকা টাঙিয়ে দিয়ে পুরো এলাকা লকডাউন ঘোষণা করা হয়েছে।

গত ১৪ এপ্রিল সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক করোনায় আক্রান্ত হলে হাসপাতালটির চিকিৎসক, নার্স, স্টাফসহ মোট ৪২ জনের এবং আশুলিয়া থেকে করোনা উপসর্গ থাকা একজনের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯