বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পরীক্ষার সময় টয়লেটেও নকল পাওয়া গেলে কর্তৃপক্ষ দায়ী: শিক্ষামন্ত্রী ৩ মিনিটে ২ গোল চীনকে চমক দিলো বাংলাদেশ মেট্রোরেল ও ট্রেন ভাড়ায় ছাড় পাবেন যারা আজ দেখা যাবে ‘ব্লাড মুন
পীরগাছায় জমজমাট পশুর হাট! লকডাউন অমান্য করে

পীরগাছায় জমজমাট পশুর হাট! লকডাউন অমান্য করে

অনলাইন রিপোর্ট :: প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে চলমান লকডাউনের মধ্যেও রংপুরের পীরগাছায় বসানো হয়েছে পশুর হাট।

সামাজিক দূরত্ব বজায় না রেখে গাদাগাদি করে পশু ক্রয়-বিক্রয় করতে দেখা গেছে। এতে করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ছে।
শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার দেউতিরহাটে মেকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পশুর হাটে গিয়ে এমন চিত্র দেখা যায়।

জানা গেছে, উপজেলার পারুল ইউনিয়নের দেউতিরহাট একটি জনবহুল হাট। এ হাটে প্রচুর জনসমাগম ঘটে।

করোনা সংক্রমণ শুরুর পর থেকে অন্যান্য পণ্যসামগ্রী বিক্রি হলেও পশু বেচাকেনা বন্ধ ছিল।

পারুল ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ অনুসন্ধান ২৪কে বলেন, ‘হাটে গোপনে পশুর হাট বসানো হয়েছে। বিষয়টি জানার পর পশুর হাট ভেঙে দেওয়া হয়েছে। এখন হাটে কোন লোকজন নেই।’

পীরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম অনুসন্ধান ২৪কে বলেন, ‘হাটে সেনাবাহিনী গিয়ে লোকজন সরিয়ে দেয় এবং দোকানপাট বন্ধ করে দিয়েছে।’
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমীন প্রধানের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান অনুসন্ধান ২৪কে বলেন, ‘বিষয়টি উপজেলা প্রশাসন দেখার কথা। কীভাবে পশুর হাট বসানো হলো বিষয়টি খতিয়ে দেখা হবে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯