বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
গাজীপুর কোনাবাড়ি স্পিনিং মিলে আগুন

গাজীপুর কোনাবাড়ি স্পিনিং মিলে আগুন

অনলাইন ডেস্ক :: গাজীপুরের কোনাবাড়ির করিম স্পিনিং মিলে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের চারটি স্টেশনের ৬টি ইউনিটের তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসার পর ডাম্পিংয়ের কাজ শুরু হয়েছে।
শুক্রবার (১৭ মার্চ) বিকেল ৩টার পর কোনাবাড়ির দেওয়ানি বাড়ি এলাকার আঞ্জুমান পাম্পের সামনের ওই কারখানায় লাগা আগুন সন্ধ্যা ৬টা ২০ মিনিটে নিয়ন্ত্রণে এসেছে।

বিষয়টি নিশ্চিত করে কাশিমপুর ডিবিএল মিনি ফায়ার স্টেশনের পরিদর্শক মো. মিরাজুল ইসলাম অনুসন্ধান ২৪কে বলেন, সেমিপাকা ওই কারখানায় তুলা দিয়ে সুতা তৈরি হয়।

মূলত সুতার গোডাউন থেকেই আগুন মুহূর্তেই পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। এতে ওই ফ্লোরে থাকা বিপুল পরিমাণ সুতা ও কাপড় পুড়ে গেছে ।

খবর পেয়ে প্রথমে কাশিমপুরের ডিবিএল মিনি ফায়ার স্টেশনের একটি ইউনিট আগুন নেভাতে যোগ দেয়। পর্যায়ক্রমে কালিয়াকৈর, সাভারের ইপিজেট ও জয়দেবপুর ফায়ার স্টেশনের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

তিনি আরও বলেন, এখনও আগুন পুরোপুরি নেভেনি। ডাম্পিংয়ের কাজ চলছে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯