রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
এবার বাঁশখালীও লকডডাউনের ঘোষণা

এবার বাঁশখালীও লকডডাউনের ঘোষণা

অনলাইন নিউজ :: করোনাভাইরাসের সামাজিক সংক্রমণ ঠেকাতে দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া, লোহাগাড়ার পর এবার বাঁশখালী উপজেলাকে লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।

আজ শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাঁশখালী উপজেলা লকডাউন থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোমেনা আক্তার।
তিনি জানান, জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাঁশখালী উপজেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে ইতোমধ্যে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিকেলে জারি করা ওই গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংক্রমণ রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন-২০১৮ এর ৬১ নম্বর আইনের ১১(১)(২)(৩) ধারা মোতাবেক জনসাধারণের জানমালের নিরাপত্তা বিধানের লক্ষে বাঁশখালী উপজেলাকে লকডাউন ঘোষণা করা হলো।

‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপজেলা থেকে সড়ক, নৌ বা অন্য কোনো পথে কোনো ব্যক্তি বা যানবাহন বের হতে পারবে না। অন্য কোনো উপজেলা থেকে আসতে পারবে না।

পাশাপাশি সব ধরণের যানবাহন ও জনসমাগম বন্ধ থাকবে। এক এলাকা থেকে অন্য এলাকায় চলাচল কঠোরভাবে সীমিত থাকবে।’

তবে লকডাউনের সময় বিদ্যুৎ, গ্যাস, ইন্টারনেট, ব্যাংকিংসহ জরুরি পরিসেবায়, চিকিৎসা ও ওষুধ সরবরাহ কাজে, নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য পরিবহন এবং কৃষিপণ্য পরিবহনে নিয়োজিত ব্যক্তি ও যানবাহনের জন্য উপরের নির্দেশনা শিথিল থাকবে বলে গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এর আগে গত বুধবার (১৫ এপ্রিল) সকালে সাতকানিয়া উপজেলা লকডাউন ঘোষণা করে উপজেলা প্রশাসন। ওইদিন রাতে লোহাগাড়া উপজেলা লকডাউন ঘোষণা করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯