বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পরীক্ষার সময় টয়লেটেও নকল পাওয়া গেলে কর্তৃপক্ষ দায়ী: শিক্ষামন্ত্রী ৩ মিনিটে ২ গোল চীনকে চমক দিলো বাংলাদেশ মেট্রোরেল ও ট্রেন ভাড়ায় ছাড় পাবেন যারা আজ দেখা যাবে ‘ব্লাড মুন
সালমা কুষ্টিয়ার মানুষের পাশে

সালমা কুষ্টিয়ার মানুষের পাশে

অনলাইন ডেস্ক :: কিছুদিন আগে ঢাকার বিভিন্ন এলাকায় নিম্নবিত্ত মানুষদের খাদ্যসামগ্রী দিয়েছে ক্লোজআপ তারকা মৌসুমী আক্তার সালমার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সাফিয়া ফাউন্ডেশন।
করোনাজনিত পরিস্থিতিকে সামনে রেখে এবার ত্রাণ দিলেন কুষ্টিয়ায়। সেই খবর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানালেন এই গায়িকা।

তিনি জানান, তারাগুনিয়া ও দৌলতপুরের মানুষের পাশে দাড়িয়েছে সাফিয়া ফাউন্ডেশন। সামনে আরও বৃহৎ পরিসরে কাজ করবে সংস্থাটি।
সালমা লেখেন, “স্বেচ্ছাসেবক সংকট ও লক ডাউনের কারণে ঢাকার বাইরে কাজ করা খুবই কঠিন। তারপরও যতটুকু সম্ভব তারাগুনিয়া, দৌলতপুরের প্রায় ২০০ পরিবারের পাশে দাঁড়িয়েছে সাফিয়া ফাউন্ডেশন।”

তিনি সাধারণ মানুষের বিপদে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান।
স্বামী সানাউল্লাহ নূরীকে নিয়ে মেয়ের নামে সাফিয়া ফাউন্ডেশন গড়েছেন সালমা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯