সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০২:৪২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
বাগেরহাটে পুলিশ পেটালো সাংবাদিক, তোদের জন্য বিশ্রাম করতে পারি না বলে

বাগেরহাটে পুলিশ পেটালো সাংবাদিক, তোদের জন্য বিশ্রাম করতে পারি না বলে

বাগেরহাট প্রতিবেদক :: বাগেরহাটে করোনার সংবাদ সংগ্রহ করতে গিয়ে পুলিশের বেধড়ক মারপিটের শিকার হয়েছেন মাইটিভির জেলা প্রতিনিধি রিফাত আল মাহামুদ।

সোমবার )বিকাল ৫টায় জেলার মোরেলগঞ্জ উপজেলার ভাটখালী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মোরেলগঞ্জ উপজেলার পোলেরহাট ফাঁড়ির দুই পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে বলে জানিয়েছেন বাগেরহাট পুলিশ সুপার।

সাংবাদিক রিফাত আল মাহামুদ বলেন, সোমবার বিকালে আমি মোরেলগঞ্জের ভাটখালী বাজারে করোনা ভাইরাস বিষয়ে সংবাদ সংগ্রহ করতে যাই।

এসময় লোকসমাগম বেশি হওয়ায় এবং কেউ সামাজিক দূরত্ব বজায় রাখার নিয়ম মানছে না দেখে বিষয়টি মোড়েলগঞ্জ থানার ওসিকে জানাই এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করি। এর কিছুক্ষণ পরেই পোলেরহাট ফাঁড়ির এএসআই সাখাওয়াত হোসেন এবং কনস্টেবল ফয়েজ বাজারে এসে বাজারের লোকজনকে এলোপাথাড়ি পেটানো শুরু করেন। তাদের পিটুনিতে বেশ কয়েকজন গুরুতর আহত হন।

পিটুনির একপর্যায়ে আমাকে কনস্টেবল ফয়েজ পেটানো শুরু করে। এসময় আমি তাকে সাংবাদিক পরিচয় দিলে আরো ক্ষিপ্ত হয়ে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে বলেন, তাহলে তুই থানায় খবর দিয়েছিস। তোদের মতো সাংবাদিকের জন্য আমরা বিশ্রাম করতে পারি না। পরবর্তীতে স্থানীয় চৌকিদারসহ লোকজন এগিয়ে এলে পিটানো বন্ধ হয়।

এ ব্যাপারে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম অজিজুল ইসলাম বলেন, এসপি স্যারের কাছ থেকে আমি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পেয়েছি। তিনি অনাকাঙ্খিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দেন।

বাগেরহাট জেলা পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় বলেন, এএসআই সাখাওয়াত হোসেন এবং কনস্টেবল ফয়েজকে ফাড়ি থেকে ক্লোজড করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯