সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
পাবনার ঢালারচর ২২৯ বস্তা চালসহ ইউপি চেয়ারম্যান আটক

পাবনার ঢালারচর ২২৯ বস্তা চালসহ ইউপি চেয়ারম্যান আটক

নিজস্ব প্রতিবেদক :: ২২৯ বস্তা চালসহ পাবনার ঢালারচর ইউপি চেয়ারম্যান এবং ঢালারচর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি কোরবান আলী সরদার কে আটক করেছে র‌্যাব।

সোমবার রাত ১০টার দিকে বেড়া উপজেলার বাধেরহাট বাজার থেকে র‌্যাব চালসহ তাকে আtক করে। র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের কমান্ডার আমিনুল কবীর তরফদার এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন ।

র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের কমান্ডার আমিনুল কবীর তরফদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল জানতে পারে বেড়া উপজেলার ঢালারচর ইউপি চেয়ারম্যান কোরবান আলী সরদার বিক্রির উদ্দেশ্যে ইউনিয়ন পরিষদ ভবনে ত্রাণ না রেখে রূপপুর ইউনিয়নের বাধেরহাট বাজারে নিজস্ব অফিসের গুদাম ঘরে রেখেছিল।

সোমবার রাত ১০টার দিকে কালোবাজারে বিক্রির সময় র‌্যাব হাতেনাতে এই চাল উদ্ধার এবং চেয়ারম্যানকে আটক করে।

বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আনাম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, র‌্যাব এই অভিযান পরিচালনা করেছেন। এর চেয়ে বেশী তথ্য তার কাছে নেই। অভিযোগের ভিত্তিতে পরবর্তি আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯