মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
নরসিংদীর করোনায় পলাশের মৃত্যু দাফনে প্রস্তুত একদল আলেম

নরসিংদীর করোনায় পলাশের মৃত্যু দাফনে প্রস্তুত একদল আলেম

নিজস্ব প্রতিবেদক :: করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিই শুধু নন, আক্রান্ত হয়ে মৃত ব্যক্তির শরীর থেকেও এই ভাইরাস ছড়িয়ে পড়তে পারে।

তাই, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলে ও করোনা উপসর্গ নিয়ে কেউ মারা গেলে অনেকাংশেই মৃত ব্যক্তির স্বজনরা ও প্রতিবেশীরা কেউ এগিয়ে আসছেন না। অনেক মৃত ব্যক্তিকে তার স্বজনরা ও প্রতিবেশীরা ফেলে যাওয়ার ঘটনাও ঘটছে অহরহ।

যে কারণে মৃত ব্যক্তিকে দাফন-কাফন করাতে গিয়ে সারাদেশেই অনেকটা হিমশিম খেতে হচ্ছে স্থানীয় প্রশাসনকে। এমন অবস্থায় করোনায় আক্রান্ত হয়ে ও করোনা উপসর্গ নিয়ে কেউ মারা গেলে নরসিংদীর পলাশ উপজেলা প্রশাসনের তত্বাবধানে ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আল-মুজাহিদ হোসেন তুষারের সার্বিক সহযোগিতায় মুফতি আব্দুর রহিমের নেতৃত্বে স্বেচ্ছায় দাফন-কাফন করতে প্রস্তুত রয়েছেন একদল আলেম-ওলামা।

পলাশ উপজেলার যেকোনো প্রান্তে করোনায় আক্রান্ত হয়ে বা করোনা উপসর্গে মারা গেলেই মৃত ব্যক্তিকে সরকারি নির্দেশনা মতে সতর্কতা অবলম্বন করে গোসল করানো, জানাজা পড়ানো ও দাফন-কাফন করাতে প্রস্তুত রয়েছেন আলেমরা।

এ বিষয়ে নিজেরা প্রস্তুত থাকার কথা উল্লেখ করে মুফতি আব্দুর রহিম জানান, উপজেলা প্রশাসনের তত্বাবধানে ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আল-মুজাহিদ হোসেন তুষারের সার্বিক সহযোগিতায় সরকারি নির্দেশনামতে সতর্কতা অবলম্বন করে প্রশিক্ষণ প্রাপ্ত স্বেচ্ছাসেবী ১০ জন আলেম-ওলামা নিয়ে এই টিম প্রস্তুত করা হয়েছে।

ইতোমধ্যে পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকায় করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া এক ব্যক্তিকে গোসল করানো, জানাজা পড়ানো ও দাফন-কাফনের সব কিছুই আমাদের মাধ্যমে হয়েছে। আমরা স্বেচ্ছায় এ কাজ করতে সর্বদা প্রস্তুত রয়েছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯