মঙ্গলবার, ২১ Jul ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
গাজীপুরে ১৬ জন করোনায় আক্রান্ত সাংবাদিক-চিকিৎসকসহ

গাজীপুরে ১৬ জন করোনায় আক্রান্ত সাংবাদিক-চিকিৎসকসহ

অনলাইন নিউজ : গাজীপুরে এক সাংবাদিক ও দুই চিকিৎসকসহ আরো ১৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্ত বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে।
মঙ্গলবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান।

তিনি জানান, শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালের দুই চিকিৎসক, এক রেডিওলজিস্ট ও একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিকসহ গাজীপুরে নতুন করে ১৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ৫১ হয়েছে।

সিভিল সার্জন আরো জানান, আক্রান্ত চিকিৎসকদের সংস্পর্শে আসা আরো ২১ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠানো হয়েছে।

শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালের পরিচালক রাজিব হাসান জানান, আক্রান্ত চিকিৎসক ও রেডিওলজিস্টরা রাজধানীর মিরপুর থেকে হাসপাতালে যেতেন।

তারা স্টাফ বাসে বাকি কর্মীদের সঙ্গেই যাতায়াত করতেন। আক্রান্তরা হোম কোয়ারেন্টাইনে আছেন। তাদের আইসোলেশনে নেয়ার প্রস্তুতি চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯