মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
কুষ্টিয়ায় ভাগনীর খুনে মামা আটক

কুষ্টিয়ায় ভাগনীর খুনে মামা আটক

নিজস্ব প্রতিবেদক :: কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে হত্যার অভিযোগে মামা আটক
কুষ্টিয়ার খোকসায় নিজ ঘরে অর্পিতা দাস বৃষ্টি নামে এক স্কুলছাত্রীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় ছাত্রীর সৎ মামাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার উপজেলার কাদিরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

বৃষ্টি খোকসা শমসপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। তার বাবার নাম গৌতম কুমার দাস।

পুলিশ জানিয়েছে, বিকেল সাড়ে ৩টার দিকে বৃষ্টির কক্ষ তালাবদ্ধ দেখে পরিবারের লোকজনের সন্দেহ হয়। তারা তালা ভেঙে বৃষ্টির মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

খোকসা থানার ওসি মজিবর রহমান জানান, মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে হাতুড়ি দিয়ে আঘাত করা হয়েছে। এ ঘটনায় কুমারখালী এলাকা থেকে স্কুলছাত্রীর সৎ মামা প্রদীপকে আটক করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯