মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
কুমিল্লায় ১০৭৮ কেজি চাল মেম্বারের গুদামে, ডিলারশিপ বাতিল

কুমিল্লায় ১০৭৮ কেজি চাল মেম্বারের গুদামে, ডিলারশিপ বাতিল

নিজস্ব প্রতিবেদক :: কুমিল্লার চৌদ্দগ্রামে এক ইউপি মেম্বারের গুদাম থেকে ১০৭৮ কেজি সরকারি চাল উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় ডিলারশিপ বাতিল ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্ত আব্দুস সামাদ ওই উপজেলার ৪ নম্বর শ্রীপুর ইউপির ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার।

মঙ্গলবার দুপুরে তার গুদামে অভিযান চালান উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন সরকার।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ইউপি মেম্বার আব্দুস সামাদ সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাৎ করে নিজের নালঘর বাজারের গুদামে লুকিয়ে রাখেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০৭৮ কেজি চাল উদ্ধার করা হয়েছে। এ সময় ওই ইউপি মেম্বারের ডিলারশিপ বাতিল ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯