সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
কুয়াকাটা মুসল্লি গ্রুপে জমি দখলের চেষ্টা, নারীসহ আহত ৩

কুয়াকাটা মুসল্লি গ্রুপে জমি দখলের চেষ্টা, নারীসহ আহত ৩

আনোয়ার হোসেন :: কুয়াকাটা মুসল্লি গ্রুপের পরিচয়ে প্রায় ১০/১২ জন সন্ত্রাসী বাহিনী নিয়ে জমি দখলের অভিযোগ উঠেছে কুয়াকাটা মুসল্লি গ্রুপের প্রধান আব্দুল দুলাল মুসল্লির বিরুদ্ধে।

গত ১১ এপ্রিল (শনিবার) জমির মালিকদের অভিযোগের সূ্ত্রে, স্থানীয় ও পুলিশের সহাযোগিতায় উভয় পক্ষের মধ্যে জমির ব্যপারে রোয়েদাতে সাক্ষর রেখে সমাধান করিয়ে দেন। পরের দিন জমির মালিক আব্দুল মান্নান তার জমিতে বেড়া দিতে গেলে দুলালের নেতৃত্বে পুনরায় দুলাল তার মুসল্লি সন্ত্রাসী বাহিনীকে নিয়ে জমি দখলে মরিহা হয়ে উঠে জমির উপরের থাকা স্থপনা ভেঙ্গে দেয়।

এবং জমির মালিক আব্দুল মান্নানের উপর সন্ত্রাসী হামলা চালায়। তার ছেলে কুতুব উদ্দিন এবং আব্দুল কাউয়ুম হামলার ঘটনা শুনে ঘটনাস্থলে পৌঁছে তাদের বাধা সৃষ্টি করে। এসময় দুলালসহ তার সহযোগিরা তাদের উপর হামলা করে পুনরায় আহত করে পালিয়ে যায়।

পরে এলাকাবাসীরা তাদের আহত অবস্থায় উদ্ধার করে কলাপাড়া উপজেলা হাসপাতালে ভর্তি করতে নিয়ে গেলে মুসল্লি গ্রুপের আবুল বাসার তার সন্ত্রাসী বাহিনীকে সাথে নিয়ে পুনরায় কলাপাড়া উপজেলা হাসপাতালের সামনে হামলা চালায়।

এসময় আহতরা হাসপাতালে ভিতরের প্রবেশ করে হামলা থেকে রেহাই পায়। সন্ত্রাসী দুলালের এমন কর্মকান্ডটি ‘টক অব দ্যা কুয়াকাটা’-এ পরিণত হয়েছে। তাদের এমন সন্তাসীর কর্মকান্ডে সাধারণ মানুষের মনে প্রশ্ন জেগেছে, এই কেমন মুসল্লি গ্রুপের সন্ত্রাসী তান্ডব।

এ ব্যাপারের জমির মালিক আব্দুল মান্নান জানান, লতাচাপলী মৌজাস্থিত আমাদের বশতবাড়ির বাউন্ডারী পাশে নালা আর এস-৩৩২ নং, ৭৭৫ নং খতিয়ানে ৪২ শতাংশ জমি। আশপাশের সকলের জ্ঞাতসারে জমির মালিক আব্দুল মান্নান সন্তাসী জব্বার মুসল্লির কাছ থেকে ১৯৯৯ সালে ক্রয় করে। ক্রয়কৃর্ত জমি সঠিক প্রাপ্য অংশের আরএস নামজারি করে আলাদা জোত খুলে খাজনা পরিশোধ করেন। জব্বার মুসল্লি সর্বময় ক্ষমতা কলাপাড়া সাব-রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি মূলে বুঝাইয়া দেয়। আব্দুল মান্নান কলাপাড়া সাব-রেজিস্ট্রি অফিসে এ জমি রেজিস্ট্রমূলে ক্রয় করেন।

জমিটি ক্রয়ের পর থেকেই জব্বার মুসল্লির তিন ছেলে দুলাল মুসল্লি, আবুল বাসার, আবু বক্বর, ও জব্বার মুসল্লি নিজেই বিভিন্নভাবে জমির দখলচ্যুত করার জন্য নানাবিধ ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এবং আমিসহ আমার পরিবারের উপর দিনরাত প্রাণনাশের হুমকী দিয়ে আসছে। এছাড়া সন্ত্রাসী ও দুলাল মুসল্লির নেতৃত্বে ১০/১২জন সন্ত্রসাী ধারালো অস্ত্রসহ গত ১২ এপ্রিল (রবিবার) আমাদের জমি দখলের চেষ্টা ও আমাদের পরিবারের উপর বার বার হামলা চালিয়েছে। এঅবস্থায় আমরা এই সন্ত্রাসীদের হুমকীতে অসহায় হয়ে পড়েছি।

এ ব্যাপারের কুয়াকাটার স্থানীয় বাসীন্দারা জানান, দুলাল মুসল্লি গ্রুপের বিরুদ্ধে কলাপাড়া থানায় বিভিন্ন সময় বিভিন্ন অসহায় মানুষের জমি দখল, চাঁদাবাজী, মাদক এবং নারী কেলেঙ্কারীসহ বিভিন্ন অভিযোগে বিভিন্ন মামলা আছে।

এ ঘটনায় কলাপাড়া থানায় আব্দুল মান্নান বাদী হয়ে মুসল্লি সন্ত্রাসীদের বিরুদ্ধে জমি দখলের লিখিত অভিযোগ দায়ের করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯