বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
এবার শিল্পমন্ত্রী পিপিই দিলেন, উপজেলা প্রশাসন ও পুলিশকে

এবার শিল্পমন্ত্রী পিপিই দিলেন, উপজেলা প্রশাসন ও পুলিশকে

অনলাইন ডেস্ক :: করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় মনোহরদী ও বেলাব উপজেলা প্রশাসন এবং পুলিশকে পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) দিয়েছেন শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।
সোমবার শিল্পমন্ত্রীর পক্ষে মনোহরদী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তৌহিদুল আলম এসব পিপিই হস্তান্তর করেন।

একই সময় শিল্পমন্ত্রীর ছেলে মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদীর সহযোগীতায় মনোহরদী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলায় কর্মরত সব গ্রাম পুলিশকে খাদ্য সামগ্রী দেয়া হয়েছে।

পিপিই গ্রহণ করেন মনোহরদীর ইউএনও শাফিয়া আক্তার শিমু, ওসি মোহাম্মদ মনিরুজ্জামান, বেলাব’র ইউএনও শামিমা শরমিন, ওসি ফখরুদ্দিন ভূইয়া।

এ সময় উপস্থিত ছিলেন, মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হাসান, বেলাবরের সহকারী কমিশনার (ভূমি) বেলাল হোসেন।

এ সময় কর্মকর্তারা করোনাভাইরাস প্রতিরোধে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সব জনসাধারণকে ঘরে থাকার অনুরোধ জানিয়েছেন। একই সঙ্গে সবাইকে সামাজিক দূরত্ব পালনে প্রশাসনের নানা উদ্যোগের কথা জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯