সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
সারাদেশে করোনাভাইরাসের সংখ্যা বেড়েই চলেছে

সারাদেশে করোনাভাইরাসের সংখ্যা বেড়েই চলেছে

অনলাইন ডেস্ক :: সারাদেশে করোনা পরিস্থিতি গত এক মাসের মধ্যে সব রেকর্ড ছাড়িয়ে গেছে। চব্বিশ ঘন্টায় শনাক্ত হয়েছেন ১৩৯ জন। নতুন করে আরো চার জনের মৃত্যু হয়েছে। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ জনে। বেসরকারি হিসাবে অনেক বেশি।

রোববার অনলাইন অনুসন্ধান ২৪কে বলা হয় আক্রান্ত ১৩৯ জনের মধ্যে ৯৬ জন পুরুষ ও ৪০ জন নারী। মোট আক্রান্ত হয়েছেন ৬২১ জন। অনুসন্ধান ২৪কে বলা হয় গত ২৪ ঘন্টায় এক হাজার ৩৪০ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ঢাকার পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে। আক্রান্ত ৬২১ জনের মধ্যে ৫০ ভাগই ঢাকার। নতুন করে সিলেট, লক্ষ্মীপুর, লালমনিরহাট, ঠাকুরগাঁও ও ঝালকাঠি জেলায় এই ভাইরাস সংক্রমিত হয়েছে।

তথ্য উপাত্ত বিশ্লেষণ করে স্বাস্থ্য কর্মকর্তারা দেখেছেন এসব জেলাগুলোতে যারা নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন তারা গত এক সপ্তাহের মধ্যে ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে সেখানে গিয়েছেন।

আরো বলা হয় বর্তমানে সারা দেশে মোট বিশ হাজার ৫২৫ জন কোয়ারেন্টিনে আছেন। হোম কোয়ারেন্টিনে রয়েছেন উনিশ হাজার ১১১ জন।

ওদিকে আরো চারটি দেশের নাগরিকরা ঢাকা ত্যাগের প্রস্তুতি সম্পন্ন করেছেন। দেশগুলো হলো- কানাডা, ইউএসএ, ইউকে ও কোরিয়া।

আগামী ২০শে এপ্রিল কোরিয়ার তিনশো নাগরিককে নিয়ে একটি বিশেষ ফ্লাইট ঢাকা ছাড়বে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯