সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
রাঙামাটির হেলিকপ্টারে আগুন: বেচে গেলেন পাইলটসহ ৪ জন

রাঙামাটির হেলিকপ্টারে আগুন: বেচে গেলেন পাইলটসহ ৪ জন

রাঙামাটি প্রতিবেদক :: রাঙামাটির রাজস্থলী উপজেলার বান্দরবান সীমান্তবর্তী এলাকা দুর্গম বলিপাড়া সেনা ক্যাম্পে বিমান বাহিনীর একটি হেলিকপ্টার রেশন নিয়ে অবতরণকালে আগুন লেগে বিধ্বস্ত হয়েছে।

পাইলটের বুদ্ধিমত্তায় রক্ষা পেয়েছেন ৪ জন। রোববার (১২ এপ্রিল) দুপুরে এই ঘটনা ঘটে।

রাজস্থলী থানার অফিসার ইনচার্জ মফজল আহমদ খান বলেন, বাংলাদেশ বিমান বাহিনীর এই হেলিকপ্টারটি পাহাড়ে দায়িত্বরত সেনা সদস্যদের জন্য রেশন নিয়ে এসেছিল।

তিনি জানান, রাজস্থলী উপজেলার বান্দরবান সীমান্তবর্তী দুর্গম বলিপাড়া সেনা ক্যাম্পে অবতরণকালে কপ্টারটি আগুনে বিধ্বস্ত হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) কর্তৃপক্ষ জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর জরুরি রসদ সরবরাহ মিশন সম্পন্নকালে রাঙামাটি জেলার কাপ্তাই হতে বলিপাড়ায় যাচ্ছিল। পথে রাজস্থলী ক্যাম্পের বলিপাড়া হেলিপ্যাড হতে ২০০ গজ অদূরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি বেল-২১২ হেলিকপ্টার রোববার (১২ এপ্রিল) আনুমানিক ১১টার দিকে জরুরি অবতরণ করে।

পাইলটদের দক্ষতায় জনাকীর্ণ এলাকা পরিহার করে জনসাধারণের কোনও ক্ষয়ক্ষতি ছাড়াই হেলিকপ্টারটি জরুরি অবতরণ করতে সক্ষম হয়। হেলিকপ্টারের দুই জন পাইলট স্কোয়াড্রন লিডার আদনান এবং ফ্লাইট লেফটেন্যান্ট শাহেদসহ সব ক্রু অক্ষত ও নিরাপদ আছেন।

জানাগেছে, পাইলট আদনান এবং কো-পাইলট ফ্লাইট লেঃ সাহেদ, ক্রু সার্জেন্ট মোঃ রিয়াদ মাথায় সামান্য আঘাত প্রাপ্ত হয়। সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ সাইদুর রহমান, হাতে হালকা আঘাত প্রাপ্ত হয়েছে বলেও জানা গেছে। পরবর্তীতে আরেকটি হেলিকপ্টার এসে পাইলটদের উদ্ধার করে চট্টগ্রাম সামরিক হাসপাতালে নিয়ে যায়। রেশন ও হেলিকপ্টার পুড়ে গেছে বলে জানা গেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯