রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বানারীপাড়ায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নিম্ন আয়ের মানুষের জন্য বিশেষ বরাদ্দ

বানারীপাড়ায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নিম্ন আয়ের মানুষের জন্য বিশেষ বরাদ্দ

মামুন আহমেদ :: বানারীপাড়ায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নিম্ন আয়ের মানুষের জন্য বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে। করেনাভাইরাস পরিস্থিতিতে লকডাউন ও হোম কোয়ারেন্টাইনে থাকা কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের অসচ্ছল পরিবারের জন্য ৬৫ মেট্রিক টন চাল ও ৩ লাখ ২০ হাজার টাকা বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে।।

জানা গেছে, রোববার থেকে পৌরসভা-সহ উপজেলার ৮ ইউনিয়নের সাড়ে ৬ হাজার কর্মহীন অসচ্ছল পরিবারের মাঝে ১০ কেজি করে এ চাল বিতরণ করা হবে। বানারীপাড়ায় যে বরাদ্দ এসেছে তা নিতান্তই অপ্রতুল। এর আগে স্থানীয় সংসদ সদস্য আলহাজ মো. শাহে আলম ও বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক ৫ হাজার দরিদ্র পরিবারের মাঝে ব্যক্তিগত উদ্যোগে ১০ দিনের জন্য ১০ কেজি চাল, ৫ কেজি আলু, দুই কেজি ডাল ও এক লিটার তেল-সহ নিত্য খাদ্যপণ্য সামগ্রী বিতরণ করেছেন।

এছাড়াও ব্যক্তিগতভাবে, বিভিন্ন সংস্থা ও সংগঠনের উদ্যোগেও নিম্ন আয়ের মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ওইসব পরিবারে বিতরণকৃত খাদ্য সামগ্রী এখন শেষের পথে।

রোববার সরকারি বরাদ্দের ১০ কেজি চাল পাওয়ার পরে সেই চাল যখন ৪/৫ দিন পরে ফুরিয়ে যাবে তখন কর্মহীন অসচ্ছল এ পরিবারগুলো কী খাবে এ দুঃশ্চিন্তায় তারা এখন দিশেহারা।

এ দুর্ভাবনায় তাদের চোখে অমানিশার ঘোর অন্ধকার নেমে এসেছে। ফলে এ উপজেলায় সরকারি বরাদ্দ বাড়ানোর প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯