বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
জিয়াউল হক আকন :: বরিশাল বাকেরগঞ্জে প্রথমবারের মতো ১ জনের শরীরে করোনা ধরা পড়েছে। বাকেরগঞ্জ গারুড়িয়া ইউনিয়নের ডিঙ্গারহাট এলাকার ইউসুফ গাজী ছেলে বজলুর রহমান বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি হলে পরীক্ষার করোনাভাইরাস পজেটিভ পাওয়া গেছে।
বজলুর রহমানের বয়স (৬৫) বছর এই তথ্যের সত্যতা স্বীকার করেছেন বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান ও বরিশাল শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন ও বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মোকর্তা ডা:রেজওয়ানুর আলম।
এ সংবাদ নিশ্চিত হলে উপজেলা প্রশাসন তৎক্ষনাৎ গণমাধ্যম কর্মীদের জানালে মূহুর্তে ছড়িয়ে পড়লে টনকনড়ে এলাকা বাসীর।
খোঁজ নিয়ে জানা যায়, বিগত ৪/৫ দিন পূর্বে অজ্ঞাত রোগে অসুস্থ হয়ে পরেন বজলুর রহমান পরিবারের সদস্যরা তাকে চিকিৎসা করাতে বাকেরগঞ্জ ডিজিটাল ক্লিনিকে নিয়ে আসেন সেখানে তার ব্লাড টেস্ট সহ বিভিন্ন রকমের পরিক্ষা করা হয় পরে তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়।
বজলুর রহমান কলসকাঠি বাজারের জনতা ব্যাংকের সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন। বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেলে করোনা ইউনিটে স্থানান্তর করা হয়, ব্যপক পরীক্ষা নিরীক্ষার পরে আজকে তার করোনা প্রজেটিভ ধরা পরে। সংবাদ পেয়ে তৎক্ষনাৎ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার সহ স্হানীয় প্রশাসন গিয়ে পুরো ডিঙ্গারহাট লকডাউন ঘোষণার পাশাপাশি বাড়িটি ঘেরাও করে চিহ্নিত করে।
এ বিষয়ে বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান আগামীকাল ডিজিটাল ক্লিনিকের জরুরী রুগিদের বরিশাল শেবাচিমে পাঠানো হবে ও ক্লিনিক লকডাউন করা হবে। এলাকার সকলকে সচেতনতার পাশাপাশি সরকারের নির্দেশনা মেনে চলতে বলেন।