রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক :: বরিশালে প্রথমবারের মতো দুইজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। তাদের বয়স ৬০ ও ৬৫ বছর।
রোববার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন ডিসি এসএম অজিয়র রহমান।
তিনি জানান, আক্রান্তদের একজন বাকেরগঞ্জ উপজেলার ডিঙ্গারহাট ও অপরজন মেহেন্দীগঞ্জ উপজেলার কাজিরচরের বাসিন্দা।
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, জ্বর-শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আসেন ওই দুইজন। পরে তাদের ভর্তি করে নমুনা সংগ্রহ করা হয়।
পরীক্ষায় দুজনের শরীরেই করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। তাদের হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসা দেয়া হচ্ছে