সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
জয়পুরহাটে আ.লীগ নেতা ২৫ টন সরকারি চালসহ গ্রেফতার

জয়পুরহাটে আ.লীগ নেতা ২৫ টন সরকারি চালসহ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :: বিভিন্ন প্রকল্পের অধীনে বরাদ্দকৃত সরকারি ২৫ দশমকি ৪৪ টন চালসহ জয়পুরহাটের আক্কেলপুরে আল ইসরাইল জুয়েল নামে (৪৯) এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

আটককৃত জুয়েল উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

র‌্যাব-৫ জানায়, করোনাভাইরাস সংকট মোকাবিলায় সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণের পাশাপাশি সরকারি খাদ্যশস্যের সুষ্ঠু বিতরণ নিশ্চিতে কঠোর নজরদারি বজায় রাখতে আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দিয়েছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৫, সিপিসি-৩ এর জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি অপারেশনাল দল কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এমএম মোহাইমেনুর রশিদের (পিপিএম-সেবা) নেতৃত্বে শনিবার রাতে উপজেলার গোপীনাথপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চালিয়ে সভাপতির নিজস্ব গুদামে সরকারি বরাদ্দকৃত ২৫৪৪০ কেজি (২৫.৪৪ টন) চালসহ তাকে গ্রেফতার করে।

প্রাথমিকভাবে জানা যায়, বিভিন্ন সরকারি উন্নয়ন প্রকল্পের অধীনে বরাদ্দকৃত এই বিপুল পরিমাণ চাল উক্ত আসামী বিভিন্ন অবৈধ উপায়ে সংগ্রহ করে নিজ গুদামে মজুত রাখেন। গ্রেফতারকৃত আওয়ামী লীগ নেতা

আটককৃত আওয়ামী লীগের ইউনিয়ন সভাপতি আল ইসরাইলের বিরুদ্ধে সরকারি বরাদ্দকৃত চাল অবৈধভাবে মজুত আইনে মামলা দায়ের করে তাকে আক্কেলপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯