সোমবার, ২৭ Jul ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
বিএমএসএফ’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাফরকে মুঠোফোনে হুমকি

বিএমএসএফ’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাফরকে মুঠোফোনে হুমকি

অনলাইন ডেস্ক :: দেশের সর্ববৃহৎ ও একমাত্র সাংবাদিক বান্ধব সংগঠন ” বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ” বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফরকে মুঠো ফোনে হুমকির অভিযোগ পাওয়া যায়।

এ বিষয় সাংবাদিক নেতা আহমেদ আবু জাফরের কাছে জানতে চওয়া হলে তিনি জানান, ১০ এপ্রিল শুক্রবার রাত আনুমানিক ৮টা ১৮ মিনিটের সময়ে ০১৬৪৮১০৯১১২ নম্বর থেকে আমার ব্যবহৃত মুঠোফোন নম্বরে কল আসলে আমি কলটি রিসিভ করি। কলটি রিসিভ করার সাথে সাথে ওপাস থেকে অকথ্য ভাষায় আমাকে গালাগাল পূর্বক আমার জীবননাশের হুমকি প্রদান করে। ৪৯ সেকেন্ডের এ কথোপকথনে হুমকিদাতা নানা অশালীন কথাবার্তা বলে ও হুমকি দেয়। হুমকির কারন জানতে চাইলে সাংবাদিক নেতা জাফর জানান, বিভিন্ন সময়ে দেশে অব্যাহত সাংবাদিক নির্যাতনের ঘটনায় দেশের সর্ববৃহৎ সাংবাদিক বান্ধব এ সংগঠন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ’র পক্ষ থেকে নানাভাবে সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছে। আর এ কারনে হয়তো কোন পক্ষ তাদের অসৎ কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য এবং সংগঠনটির কার্যক্রমে বাধা সৃষ্টির জন্যই আমাকে হুমকি দিতে পারেন।

এ বিষয় আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষন করছি। সেই সাথে প্রশাসনকে অবহিত করার মাধ্যমে আইননানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

এ ঘটনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হুমকিদাতাকে খুঁজে বের করার জন্য প্রশাসনের নিকট আহবান জানানো হয়। বর্তমানে তিনি মহামারী করোনা ইস্যুতে নিজ জেলা ঝালকাঠিতে অবস্থান করছেন। তিনি স্থানীয় গণমানুষের সংগঠন ঝালকাঠি নাগরিকফোরামেরও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯