মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
জামালপুরে সরকারি চাল উদ্ধার, আওয়ামী লীগ নেতার গুদাম থেকে

জামালপুরে সরকারি চাল উদ্ধার, আওয়ামী লীগ নেতার গুদাম থেকে

জামালপুর প্রতিনিধি :: জামালপুর সদর উপজেলার নুরুন্দি গুদাম থেকে খাদ্যবান্ধব কর্মসূচির প্রায় ৭ হাজার ৪ শত ৪০ কেজি চাল জব্দ করে।

এ সময় খাদ্যবান্ধব কর্মসূচির সরকারি চাল চুরির অভিযোগে খাদ্যবান্ধব ডিলারকে পুলিশ আটক করেছে।

সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, শনিবার সকালে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াসমিন, সদর থানার ওসি সালেমুজ্জামান, নুরুন্দি তদন্ত কেন্দ্রের পুলিশ এবং জামালপুর জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) এর সমোন্নয়ে জেলা আইন শৃংঙ্খলার রক্ষাকারি বাহিনী যৌথ অভিযান চালায়।

ওই অভিযানে খাদ্যবান্ধব ডিলার তোফাজ্জল হোসেন তুফার নুরুন্দি বাজারের গুদাম থেকে ৭ হাজার ৪৪০ কেজি সরকার প্রদত্ত খাদ্যবান্ধব চাল উদ্ধার করে। পরে খাদ্যবান্ধব ডিলার তোফাজ্জল হোসেন তুফাকে পুলিশ আটক করে।

আটককৃত ডিলার তোফাজ্জল হোসেন তুফা সে তুলসিরচর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বলে এলাকাবাসিরা জানিয়েছেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াসমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে সদর থানার ওসি সালেমুজ্জামান তিনি জানান এ বিষয়ে খাদ্য বিভাগ বাদী হয়ে থানায় মামলায় প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯