মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
জনপ্রিয় ব্রিটিশ অভিনেত্রীর হিলারির করোনাভাইরাসে মৃত্যু

জনপ্রিয় ব্রিটিশ অভিনেত্রীর হিলারির করোনাভাইরাসে মৃত্যু

অনলাইন ডেস্ক :: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন হরর সিনেমা ‘উইচফাইন্ডার জেনারেল’ খ্যাত ব্রিটিশ অভিনেত্রী হিলারি হিথ।

তার বয়স হয়েছিল ৭৪ বছর।

বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম হলিউড রিপোর্টারের বরাত দিয়ে হিলারি হিথের মৃত্যু সংবাদ নিশ্চিত করেছে ইন্ডিয়া টুডে।

এছাড়াও মায়ের মৃত্যুর খবর নিজের ফেসবুক ওয়ালে জানিয়েছেন হিলারির ধর্মপুত্র অ্যালেক্স উইলিয়ামস।

ইংল্যান্ডের লিভারপুলে জন্ম নেয়া এই অভিনেত্রীর হলিউডে অভিষেক ঘটে ১৯৬৮ সালে। মাইকেল রিভসের হরর সিনেমা ‘উইচফাইন্ডার জেনারেল’তে অভিনয় করেন। প্রথম ছবিতেই বাজিমাত করেন। রাতারাতি খ্যাতির শীর্ষে পৌঁছে যান।

সিনেমায় অভিনয়ের পাশাপাশি হিলারি প্রযোজনাও করেছেন। তার প্রযোজিত সিনেমার মধ্যে ‘অ্যান আউফুলি বিগ অ্যাডভেঞ্চার’ এবং ‘নিল বাই মাউথ’ অন্যতম।

ছবি দুটি যথাক্রমে ১৯৯৫ সালে ও ১৯৯৭ সালে মুক্তি পায়। দুটি সিনেমায় সফলতার মুখ দেখে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯