শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
চঞ্চল সাহা,কলাপাড়া :: পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় বৃহস্পতিবার তাবলিগ জামাতথেকে ফিরে আসা ২৫ সদস্যকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে । এদের মধ্যে ১০ জনকে একটি মসজিদে, ৪ জনকে একটি স্কুলের ছাত্রাবাসে এবং বাকী ১১ জনকে যার যার বাড়ীতে হোমকোয়ারেন্টিনে রাখা হয়।
এরা বুধবার গভীর রাতে ঢাকারডেমরা এলাকা থেকে কার্গোযোগে কলাপাড়ায় ফিরে আসে।ডেমরা এলাকার একটি মসজিদে দীর্ঘ একমাস ধরে তারা অবস্থানকরছিল। সেখান থেকে ওই এলাকার লোকজন তাদের কলাপাড়ায়পাঠিয়ে দেয় বলে জানা গেছে।
তবে এ নিয়ে এলাকায় বৃহস্পতিবার সকাল থেকেই মানুষের মধ্যে গুঞ্জন চলতে থাকে। কেউবলে তাবলিগ এ দলের সদস্য সংখ্যা ছিল ৪২ জন। তারা নায়ায়রগঞ্জএকটি মসজিদে লগডাউন অবস্থায় ছিল । এরা পালিয়ে ঢাকায়এসে একটি রড-সিমেন্টের কার্গোতে এসে কলাপাড়ারগোডাউনঘাট এলাকায় গভীর রাতে পৌছলে বিষয়টি মানুষেরমধ্যে জানাজানি হয়ে যায় ।
বৃহস্পতিবার প্রশাসন এ দলের কতিপয়সদস্যকে সনাক্ত করতে পারায় এরা কেউ মসজিদে, কেউ স্কুলেরছাত্রবাসে আবার কেউ কেউ বাড়ীতে কোয়ারেন্টিনে রয়েছে । তবেএ নিয়ে এলাকায় মানুষের মধ্যে আতংক বিরাজ করছে। এ ব্যাপারে কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আহম্মেদআলী জানান, তাবলিগ জামাতের এ সদস্যদের ভাষ্যমতে’ তারা ঢাকারডেমরা এলাকার একটি মসজিদে অবস্থান করছিল । ওই এলাকারলোকজন তাদেরকে কলাপাড়া পাঠিয়ে দিয়েছে। উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্র পরিবার পরিকল্পনা কর্মকর্তাডা.চিন্ময় হাওলাদার জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তারনেতৃত্বে তাবলিগ জামাত থেকে ফিরে আসা সদস্যদেরকোয়ারেন্টিনে রাখা হয়েছে ।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকতা আবু হাসনাত মোহাম্মদশহিদুল হক কে তার সরকারী মুঠো ফোনে (০১৭৩৩৩৩৪১৫৫)একাধিকবার কল করলেও তিনি তা রিসিফ করেননি।