শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
দুমকিতে করোনায় একজনের মৃত্যু! এলাকা লকডাউন

দুমকিতে করোনায় একজনের মৃত্যু! এলাকা লকডাউন

পটুয়াখালীর দুমকিতে করোনা ভাইরাসে আক্রান্তের লক্ষণ নিয়ে দুলাল চৌকিদার (৩২) নামের একজন গার্মেন্সকর্মীর মৃত্যু ঘটেছে।

গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের দক্ষিন দুমকি গ্রামের নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়।

জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে রবিবার নারায়নগঞ্জের কর্মস্থল থেকে সে গ্রামের বাড়িতে আসে। খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকতারা মঙ্গলবার তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইসিডিআর’ এ পাঠায়।

গতকাল ০৯ মার্চ বিকেল সাড়ে ৫টায় পাওয়া পরীক্ষার ফলাফলে পজেটিভ ধরা পড়েছে। স্থানীয় ইউপি সদস্য বিপ্লব মেম্বর জানান, দুমকি গ্রামের সোবাহান চৌকিদারের ছেলে দুলাল চৌকিদার (৩২) নারায়নগঞ্জের একটি গার্মেন্সের শ্রমিক পদে চাকরী করছিল। জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে রবিবার বাড়িতে আসলে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের নির্দেশে তাকে হোম কোরেন্টাইনে রাখা হয়।

মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা শঙ্কর কুমার বিশ্বাস, এসিল্যান্ড আল-ইমরান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডা. মীর শহীদুল হাসান শাহীনসহ স্বাস্থ্যকর্মীরা বাড়িতে এসে নমুনা সংগ্রহ করে নিয়ে পরীক্ষার জন্য ঢাকায় পাঠায়। তার অবস্থার ক্রমাবনতির পর বৃহস্পতিবার দুপুর ২টায় সে মারা যায়।

ইসলামিক ফাউন্ডেশনের নির্দেশনা অনুযায়ী পরিবারিক গোরেস্থানে সন্ধ্যা নাগাদ দাফন করা হবে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডা. মীর শহীদুল হাসান শাহীন বলেন, করোনা সন্দেহে আমরা তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় আইইডিসিআর এ পাঠিয়েছিলাম। রিপোর্ট পজেটিভ এসেছে ।

উপজেলা সহকারী কমিশনার (এসিল্যান্ড) আল-ইমরান বলেন, ইসলামিক ফাউন্ডেশনের নির্দেশনা মোতাবেক মৃত্যু ব্যক্তির দাফন সম্পন্ন করতে নির্দেশনা দেয়া হয়েছে। ওই বাড়িসহ পুরো ২নং ওয়ার্ড এলাকা লগডাউন করে দেয়া হয়েছে। এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনায় পুরো উপজেলায় আতংক বিরাজ করছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯