সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
আওয়ামী লীগ মাজেদের ফাঁসির রায় দ্রুত কার্যকর চায়

আওয়ামী লীগ মাজেদের ফাঁসির রায় দ্রুত কার্যকর চায়

অনলাইন ডেস্ক :: বঙ্গবন্ধু হত্যার আসামি আব্দুল মাজেদের ফাঁসির রায় দ্রুত কার্যকর চায় আওয়ামী লীগ।
দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বুধবার (৮ এপ্রিল) অনলাইন সংবাদ সম্মেলনে একথা বলেন।

একইসঙ্গে তিনি বিশ্বের বিভিন্ন দেশে পলাতক বাকি আসামিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার দাবি জানান।

ওবায়দুল কাদের বলেন, সংবিধান ও দেশের প্রচলিত আইনের সব বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করে বঙ্গবন্ধু হত্যা মামলার রায় প্রদান করা হয়েছিল। বিচারিক আদালতের দেওয়া ফাঁসির রায় হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্টে যায়। সেখানেও ফাঁসির রায় বহাল রাখা। এই খুনিদের ফাঁসির রায় সম্পূর্ণ বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।

দেশের সংবিধান ও প্রচলিত ফৌজদারি কার্যবিধি অনুযায়ী ফাঁসির রায় কার্যকরের ক্ষেত্রে আইনগত কোনও বাধা নেই এবং নির্দিষ্ট মেয়াদে ফাঁসির রায় কার্যকর করার কথা আইনে উল্লেখ আছে।

ফাঁসির রায় কার্যকরের জন্য আইনসঙ্গতভাবে যা করার সেটা শুরু হয়ে গেছে। আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অবিলম্বে ফাঁসির রায় কার্যকর করার দাবি জানাচ্ছি।

বঙ্গবন্ধু হত্যা মামলার আরও ৫ দণ্ডপ্রাপ্ত খুনী রাশেদ চৌধুরী, নুর চৌধুরী, শরিফুল হক ডালিম, কর্নেল রশিদ ও মুসলেহ উদ্দিন রিসালদার পলাতক আছে। তাদেরকে দেশে ফিরিয়ে আনতে দীর্ঘদিন ধরে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সেটা আরও জোরদার করার দাবি জানাচ্ছি।

করোনা সংকট প্রসঙ্গে তিনি বলেন, আমরা একটি বৈশ্বিক ও জাতীয় সংকটের মধ্য দিয়ে যাচ্ছি। এখন আমাদের প্রধান কাজ হচ্ছে করোনা ভাইরাসে সৃষ্ট সংকট ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা।

আওয়ামী লীগের পক্ষ থেকে করোনা সংকট মোকাবিলার পাশাপাশি দলের নেতাকর্মীসহ সারাদেশের জনগণকে মতলবি মহলের ষড়যন্ত্রমূলক তৎপরতা সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯