সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রীর ব্যবসায়ীদের জন্য ঋণ প্যাকেজ, গরিবের জন্য নয়: মির্জা ফখরুল

প্রধানমন্ত্রীর ব্যবসায়ীদের জন্য ঋণ প্যাকেজ, গরিবের জন্য নয়: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক :: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত প্যাকেজ সম্পর্কে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘গরিব মানুষের জন্য অনুদান নয়, ব্যবসায়ীদের জন্য ঋণ প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটা দিয়ে চলমান সংকট নিরসন হবে না।

রোববার (৫ এপ্রিল) বিকেলে উত্তরায় নিজ বাসায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি দলের প্রতিক্রিয়ায় এসব কথা বলেন। সংবাদ সম্মেলনটি বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে সরাসরি প্রচার করা হয়।
মির্জা ফখরুল বলেন, ‘আমরা আশা করেছিলাম আরও অ্যালাবোরেট কিছু করবেন প্রধানমন্ত্রী। কিন্তু তা তিনি করেননি। তিনি অনেক বিষয় এড়িয়ে গেছেন। জাতি তার কাছে এমনটি আশা করেনি।’

‘এই মুহূর্তে সারাদেশ পুরোপুরি লকডাউন করার প্রয়োজ আছে কী’?— এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘অবশ্যই সেটা প্রয়োজন। এখনই পুরোদেশ লকডাউন করা দরকার। আমরা মনে করি, একাত্তরে যেভাবে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, এবারও সবাই ঐক্যবদ্ধ হয়ে এই সংকট কাটিয়ে উঠতে পারব। তবে তার জন্য প্রয়োজন সময়োপযোগী সিদ্ধান্ত।’

এর আগে শনিবার (৪ এপ্রিল) সকালে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল একটি প্রস্তাবনা তুলে ধরেন। সংবাদ সম্মেলনে বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে বাংলাদেশের অর্থনীতিতে সম্ভাব্য মহাদুর্যোগ মোকাবিলায় ৮৭ হাজার কোটি টাকার আর্থিক সহায়তা প্যাকেজ প্রস্তাবনা দেয় বিএনপি।

এই প্রণোদনা প্যাকেজের ৬১ হাজার কোটি টাকা স্বল্পমেয়াদি খাতে, ১৮ হাজার কোটি টাকা মধ্যমেয়াদি খাতে এবং ৮ হাজার কোটি টাকা অদৃশ্য ও অন্যান্য খাতে ব্যয় করার প্রস্তাব দেয় দলটি।

এর ঠিক ২২ ঘণ্টা পর রোববার (৫ এপ্রিল) সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাসের কারণে আর্থিক ক্ষতি মোকাবিলায় মোট ৭২ হাজার ৭৫০ কোটি টাকার আর্থিক প্রণোদনা ঘোষণা করেন। সেইসঙ্গে চারটি প্যাকেজও ঘোষণা করেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯