বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পরীক্ষার সময় টয়লেটেও নকল পাওয়া গেলে কর্তৃপক্ষ দায়ী: শিক্ষামন্ত্রী ৩ মিনিটে ২ গোল চীনকে চমক দিলো বাংলাদেশ মেট্রোরেল ও ট্রেন ভাড়ায় ছাড় পাবেন যারা আজ দেখা যাবে ‘ব্লাড মুন
দেশের পুঁজিবাজার ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ

দেশের পুঁজিবাজার ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ

অনলাইন ডেস্ক :: প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে তৃতীয় দফায় আরও ৩দিন পুঁজিবাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

রোববার (৫ এপ্রিল) সরকার নতুন করে ১২, ১৩ এবং ১৪ এপ্রিল ছুটি ঘোষণা করায় দেশের দুই পুঁজিবাজার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের লেনেদেন ও অফিসিয়াল কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ঢাকা অফিসের প্রধান গোলাম ফারুক। ছুটি শেষে উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরু হবে সকাল সাড়ে ১০টা। আর লেনলেন শেষ হবে দুপুর দেড়টায়।

২ এপ্রিল বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) উপ-মহাব্যবস্থাপক শফিকুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানো হয় ৪ থেকে ১১ এপ্রিল পর্যন্ত মোট সাতদিন পুঁজিবাজারের লেনদেন বন্ধ থাকবে।
তিনি জানান, করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় সরকার সাধারণ ছুটির মেয়াদ ১৩ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে।

১৪ এপ্রিল সরকারি ছুটি এর সঙ্গে যুক্ত হয়ে আরও তিনদিন ছুটি বেড়েছে। সরকারের এই সিদ্ধান্তের সঙ্গে সংগতি রেখে সাধারণ ছুটি বাড়িয়ে ১৪ এপ্রিল পর্যন্ত ডিএসই’র ট্রেডিং, সেটেলমেন্ট কার্যক্রমসহ সকল দাপ্তরিক কাজ বন্ধ থাকবে৷

তার আগে প্রথম দফায় গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করে সরকার। পরে দ্বিতীয় মেয়াদে ১১ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়।

এবার তৃতীয় মেয়াদে ১৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করায় পুঁজিবাজার আরও বন্ধ ঘোষণা করে ডিএসই।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯