সোমবার, ২৭ Jul ২০২৬, ১২:০৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
ভোলা শিশু ধর্ষণের চেষ্টায় বৃদ্ধা আটক

ভোলা শিশু ধর্ষণের চেষ্টায় বৃদ্ধা আটক

নিজস্ব প্রতিনিধি ::  ভোলার দৌলতখানে (১১) বছরের শিশু কন্যাকে ধর্ষণে চেষ্টার অভিযোগে ইউনুস মাল (৬৬) নামের বৃদ্ধাকে আটক করেছে থানা পুলিশ।

শুক্রবার (৩ এপ্রিল) সকালে উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের খায়ের হাট বাজারে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভিকটিমের নানা বাদী হয়ে দৌলতখান থানায় একটি নারী শিশু নির্যাতন আইনের সংশোধনীয় ২০০৩ এর ৯ এর (খ) ধারায় (ধর্ষণের চেষ্টা) মামলা দায়ের করেছে।

অভিযুক্ত ইউনুস মাল উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম জয়নগর গ্রামের মৃত আলী মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে উপজেলার খায়েরহাট বাজারে ভিকটিম বাসার খাবার কিনতে যান। বাসার খাবার কেনা শেষে বাড়ী ফেরার পথে ভিকটিমকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে একটি পরিত্যক্ত দোকানে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায় ইউনুস মাল।

বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন ভিকটিমকে উদ্ধার করে অভিযুক্ত ইউনুস মালকে গণ পিটুনীদেন। খবর পেয়ে দৌলতখান থানা পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে আসেন। বর্তমানে ইউনুস মাল দৌলতখান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলার রহমান জানান, এ ঘটনায় ধর্ষণের চেষ্টা একটি মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্ত ইউনুস মালকে আটক করা হয়েছে

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯