রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশাল সদর উপজেলায় ৬৫০ জন অসহয় দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী দেন: শামীম এমপি

বরিশাল সদর উপজেলায় ৬৫০ জন অসহয় দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী দেন: শামীম এমপি

অনলাইন ডেস্ক :: পানিসম্পদ প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি

মোবাইলে খবর পেয়ে বরিশাল সদর আসনের ৬৫০ টি কর্মহীন অসহায়, দুস্থ ও সুবিধা বঞ্চিত পরিবারের হাতে খাদ্য সামগ্রী পৌছে দেয়া হলো পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ও বরিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম-এমপি’র পক্ষ থেকে।

শনিবার (০৪ এপ্রিল) দিনব্যাপি বরিশাল নগরের বিভিন্ন এলাকায় এ খাদ্য সহয়তা পৌছে দেয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। এসব খাবার হাতে পেয়ে কর্মহীন অসহায়, দুস্থ ও সুবিধা বঞ্চিত পরিবারগুলোর সদস্যদের মুখে হাসি ফোটার পাশাপাশি তারা প্রধানমন্ত্রী ও প্রতিমন্ত্রীর জন্য দোয়া করেন।

উল্লেখ্য পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ও বরিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম-এমপিও তার নির্বাচনী এলাকার মানুষদের মাঝে স্বাস্থ্য সচেতনতা তৈরির পাশাপাশি বিভিন্নভাবে সহযোগীতা করছেন। তার এ সহযোগীতা আরো সহজ করতে একটি হটলাইনের মতো ব্যবস্থা চালু করেছেন তিনি। যেখানে ০১৭১২৯৫৫৩৬৭ ও ০১৫৫২৬৫৫০৩৩ নম্বরের দুটি মোবাইল নম্বর দিয়ে দিয়েছেন। যেখানে আজ ৪ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত বরিশাল অর্থাৎ তার সংসদীয় আসনের মানুষ যারা অনাহারে বা অর্থাহারে রয়েছেন তারা নিজেরা যোগাযোগ করতে পারবেন। আবার তাদের হয়ে কেউ তথ্যও দিতে পারবেন। পরবর্তীতে অনাহারে বা অর্ধাহারে জীবনযাপন করা মানুষদের সম্পর্কে জানানো হলে খোঁজখবর সাপেক্ষে দ্রুত খাদ্যদ্রব্য পৌছে দেয়া হবে।

পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ও বরিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এক আহবানে জানান, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা করোনা ভাইরাস প্রতিরোধে জনগনের সঙ্গে আছেন। করোনা ভাইরাস প্রাদুর্ভাবের ফলে যারা অনহারে বা অর্ধাহারে জীবনযান করছেন তাদের সম্পর্কে জানানো হলে খোঁজখবর সাপেক্ষে দ্রুত খাদ্যদ্রব্য পৌঁছে দেয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯