বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পরীক্ষার সময় টয়লেটেও নকল পাওয়া গেলে কর্তৃপক্ষ দায়ী: শিক্ষামন্ত্রী ৩ মিনিটে ২ গোল চীনকে চমক দিলো বাংলাদেশ মেট্রোরেল ও ট্রেন ভাড়ায় ছাড় পাবেন যারা আজ দেখা যাবে ‘ব্লাড মুন
পিরোজপুরের ডিসি করোনায়: অর্ধশতাধিক কুকুরকে খিচুড়ি খাওয়ালেন

পিরোজপুরের ডিসি করোনায়: অর্ধশতাধিক কুকুরকে খিচুড়ি খাওয়ালেন

অনলাইন ডেস্ক :: নোভেল করোনাভাইরাস (কোভিড-১৯) রোধে দেশবাসীকে ঘরে রাখতে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। ফলে নিম্ন আয়ের মানুষ হয়ে পড়েছে কর্মহীন।

আর খাবার জুটছে না বেওয়ারিশ কুকুরগুলোরও। এমন পরিস্থিতিতে ক্ষুধার্ত অর্ধশতাধিক বেওয়ারিশ কুকুরকে খিচুড়ি খাওয়ালেন পিরোজপুরের জেলা প্রশাসক (ডিসি) আবু আলী মো. সাজ্জাদ হোসেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ৯টার দিকে পিরোজপুর জেলা শহরের টাউন ক্লাবের সামনে কুকুরগুলোকে খিচুড়ি খাইয়ে এ কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক।

জানা গেছে, করোনা পরিস্থিতি মোকাবিলা করার লক্ষ্যে গত মাসের ২৬ মার্চ পিরোজপুরের সব ধরনের খাবার হোটেল, রেস্তোরাঁ, রেস্টুরেন্টে বন্ধ ঘোষণা করা হয়। যেসব কুকুর হোটেলের ফেলে দেওয়া খাবার খেয়ে থাকত, সেগুলো এখন খাবার পাচ্ছে না।

ফলে ক্ষুধার্ত কুকুরগুলো হিংস্র আচরণ করছে। এরই প্রেক্ষিতে পিরোজপুর ইউথ সোসাইটির সহযোগিতায় শহরের বিভিন্ন স্থান ঘুরে অর্ধশতাধিক কুকুরকে খাবার খাওয়ানো হয়।

পিরোজপুর প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন অনুসন্ধান ২৪কে জানান, করোনা পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে পিরোজপুর জেলা প্রশাসন। সঙ্গরোধে থাকার পরামর্শ না মানলে জরিমানা, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বেশি দামে বিক্রির বিরুদ্ধে ও বাজার দর স্বাভাবিক রাখতে প্রতিদিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।

পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে কর্মহীন ও দরিদ্র পরিবারের মাঝে ত্রাণের খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।

তিনি বলেন, এসব কার্যক্রমের অংশ হিসেবে জেলা শহরের ক্ষুধার্ত বেওয়ারিশ কুকুরগুলোকেও নিয়মিত খাওয়ানো হবে। বৃহস্পতিবার রাতে এ কার্যক্রম শুরু করা হলো।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯