রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
নেত্রকোনায় ঘরে না থাকায় ১১ যুবককে জরিমানা

নেত্রকোনায় ঘরে না থাকায় ১১ যুবককে জরিমানা

নিউজ ডেস্ক :: করোনাভাইরাস প্রতিরোধে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অহেতুক বাইরে ঘোরাফেরা করায় নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ১১ যুবককে এক হাজার করে মোট ১১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যা থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোহেল রানা।

অর্থদণ্ডপ্রাপ্ত যুবকরা হলেন- মামুন মিয়া (২৫), শাহরিয়ার (২৫), পলাশ দেবনাথ (২৬), উত্তম পাল (৩৩), পলাশ ধর (৩৯), মিলন সরকার (২৩), ইয়াছিন মিয়া (২২), উত্তম তালুকদার (২৮), সুমন সরকার (৩৭), রিপন মিয়া (৪৫) ও জুয়েল সরকার (২৯)।
এ সময় সাব্বির ও নাঈম নামে দুই ছাত্রকে বাইরে ঘুরতে দেখে স্থানীয় বঙ্গবন্ধু পাঠাগার থেকে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর দুই কপি দেন ম্যাজিস্ট্রেট। তিন দিন করে নিজ বাড়িতে সঙ্গরোধে (হোম কোয়ারেন্টাইন) থেকে বই দু’টি পড়ার করার নির্দেশও দেন তিনি।

এ বিষয়ে ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোহেল রানার বলেন, করোনা প্রতিরোধে উপজেলা প্রশাসন তৎপর রয়েছে। গণজমায়েত সৃষ্টি না করে কিংবা অহেতুক বাইরে ঘোরাফেরা না করে সবাইকে ঘরে থাকার আহ্বান জানানো হচ্ছে।

এরপরও যদি কেউ সরকারি নিষেধাজ্ঞা অমান্য করেন, তাহলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯