সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
গোপালগঞ্জ কাশিয়ানীতে ব্যবসায়ীর পায়ের রগ কেটে হত্যা

গোপালগঞ্জ কাশিয়ানীতে ব্যবসায়ীর পায়ের রগ কেটে হত্যা

নিজস্ব প্রতিনিধি :: গোপালগঞ্জের কাশিয়ানীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে লিটু সরদার (৫০) নামে এক ব্যবসায়ীকে দুই পায়ের রগ কেটে ও কুপিয়ে হত্যা করেছেন প্রতিপক্ষের লোকজন।
এ সময় আহত হন তার সাথে থাকা প্রতিবেশী মঞ্জু শেখ (৬০)।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে কাশিয়ানী উপজেলার সাজাইল বাজারের কাছে এ হামলার ঘটনা ঘটে।

লিটু সরদারের ভাই মো. মুরাদ সরদার জানান, সম্প্রতি গ্রামের একটি জমি নিয়ে লিটু সরদার এবং একই গ্রামের এনায়েত সরদার ও রঞ্জু সরদারের মধ্যে কথা কাটাকাটি হয়।

এ ঘটনার জেরে লিটু সরদারের ছেলে লিংকন সরদারকে মারধর করেন প্রতিপক্ষের লোকজন।

বৃহস্পতিবার বিকেলে এ বিষয়ে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দেখা করে লিটু সরদার ও মঞ্জু শেখ বাড়ি ফিরছিলেন। পথে সাজাইল বাজারের কাছে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা এনায়েত সরদার ও রঞ্জু সরদারের ৩০/৩৫ সমর্থক দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালান।

এসময় প্রতিপক্ষের লোকজন লিটু সরদারের দুই পায়ের রগ কেটে ও কুপিয়ে আহত করেন। তাদের হামলায় মঞ্জু শেখও আহত হন। গুরুতর অবস্থায় লিটু সরদারকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ৮টার দিকে তিনি মারা যান।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান জানান, এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯