মঙ্গলবার, ২১ Jul ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
করোনা পরিস্থিতিতে লকডাউনে কর্মহীন অসচ্ছলদের মাঝে এএসআই জাহিদের খাদ্যপণ্য বিতরণ

করোনা পরিস্থিতিতে লকডাউনে কর্মহীন অসচ্ছলদের মাঝে এএসআই জাহিদের খাদ্যপণ্য বিতরণ

মামুন আহমেদ, বানারীপাড়া :: বানারীপাড়ায় প্রাণঘাতি করোনাভাইরাসের বিস্তার রোধে লকডাউনে কর্মহীন রয়েছে হাজারো নিম্ন আয়ের শ্রমজীবী দরিদ্র মানুষ। তাদের পাশে  দাঁড়িয়ে নিত্যপণ্য দ্রব্য সহায়তা দিচ্ছেন সরকারের পাশাপাশি নানা শ্রণি পেশার বিত্তবান মানুষেরা। ধনবানদের পাশাপাশি কর্মহীন অসহায় ৩৫ টি দরিদ্র পরিবারের মাঝে খাদ্যপণ্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন বানারীপাড়া থানায় কর্মরত সহকারী উপ- পরিদর্শক(এএসআই) মো. জাহিদুল ইসলাম। দানবীর পুলিশ হিসেবে তার ব্যাপক পরিচিতি রয়েছে। পুলিশের ছোট কর্মকর্তা হলেও মানুষের আপদে-বিপদে তিনি সবসময় সাধ্যানুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দেন। তিনি তার প্রয়াত কেমিস্ট পিতার নামে গড়ে তোলা “ইসমাইল হোসেন সিকদার ফান্ড”র মাধ্যমে নিজ এলাকা পটুয়াখালীর মির্জাগঞ্জ-সহ বিভিন্ন এলাকার অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসেন। তিনি মনে করেন তার এ সামান্য সহায়তা এসব অসহায় পরিবারের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে। যেই ভাবা সেই কাজ। তিনি নিত্য প্রয়োজনীয় চাল, ডাল, তেল, আলু, পিঁয়াজ ও  লবণ-সহ বিভিন্ন খাদ্যপণ্য দ্রব্য নিজ হাতে ক্রয় করে প্যাকেটজাত করে বানারীপাড়া পৌর শহরের ৩৫টি অসহায় কর্মহীন পরিবারের সদস্যদের হাতে পৌঁছে দেন। তার এ খাদ্যপণ্য পেয়ে দরিদ্র পরিবারের সদস্যদের মলিন মুখে ফুটে ওঠে খুশির ঝিলিক। জাহিদের এ কাজে তাকে সহায়তা করেন তার পুরো পরিবার। উল্লেখ্য, মানবিক পুলিশখ্যাত এএসআই জাহিদ এসব কাজের স্বীকৃতিস্বরূপ বহুবার পেয়েছেন বরিশাল জেলার শ্রেষ্ঠ এএসআই’র পুরস্কার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯