মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ঝালকাঠিতে ব্যক্তি উদ্যোগে মধ্যবিত্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

ঝালকাঠিতে ব্যক্তি উদ্যোগে মধ্যবিত্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

lইমাম বিমান :: ঝালকাঠিতে শারীরিক অসুস্থতা নিয়েও করোনা ভাইরাস প্রতিরোধ ও সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য নিজ উদ্যোগে ৫০টি মধ্যবিত্ত ও গরীব পরিবারের মাঝে নিজ অর্থায়নে খাদ্যদ্রব্য বিতরন করেছেন ঝালকাঠির ব্যবসায়ী মহিউদ্দীন তালুকদার বাপ্পী।

এ বিষয় ব্যবসায়ী বাপ্পীর কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, সারা বিশ্বে
(কোভিড-১৯) তথা করোনা ভাইরাস প্রতিরোধের মূল মন্ত্র যেখানে সামাজিক দুরুত্ব বজায় রেখে চলা আর সেই দুরুত্ব বজায় রেখেই লকডাউন বাংলাদেশে সরকার কতৃক গরীবদের মাঝে খাদ্যদ্রব্য বিতরন করা হলেও মধ্যবিত্তরা ধরা ছোয়ার বাইরেই থেকে যাচ্ছে। আমার জেলায় অসংখ্য মধ্যবিত্ত পরিবার রয়েছে যারা শত কষ্টের মধ্যে থাকলেও কারো কাছে হাত পাতছেন না, নিজের সম্মান টুকু বজায় রাখার জন্য, লজ্জা করেও কারো কাছে কিছু চাইতে পারছেন না। তাই আমার পক্ষে আমার জেলার সব স্থানে সহযোগীতা করতে না পারলেও নিজ আবাসস্থল তথা নিজ এলাকার মধ্যবিত্ত ও গরীব পরিবারকে প্রাধান্য দিয়েই নিজ পরিচয় গোপন রাতের আধারে একজন সহযোগী নিয়ে মধ্যবিত্ত পরিবারের দরজায় গিয়ে খাদ্যদ্রব্য পৌছে দিয়েছি। কি কি খাদ্যদ্রব্য দিয়েছেন জানতে চাইলে তিনি জানান, ৫ কেজি চাল, ১কেজি মুসূরের ডাল, ১ লিটার সয়াবিন তৈল, ২কেজি আটা, ২কেজি আলু, ১কেজি পিয়াজ ও স্যানেটেরাইজারের জন্য ১টি সাবান আলাদা প্যাকেট করে সম্পূর্ন দ্রব্য একটি ব্যাগে ঢুকিয়ে এভাবে ৫০টি ব্যাগে করে ৫০টি পরিবারের মধ্যে রাতের আধারে বিতরন করি।

আমি আমার এই দানের বিষয়টি প্রচার করতে আমার এক ঘনিষ্ট ভাই যাকে
আমাদের জেলা শহরে মানবসেবী সাগর নামে চেনে সেই সাগর ভাই ও সাংবাদিক ভাইকে একবার বারন করেছিলাম। কারন আমি চেয়েছিলাম ডান হাত দিয়ে দেব বাম হাত টের পাবেনা। কিন্তু সাগর ভাই অনুরোধ করলেন যে এটা প্রচার হওয়া দরকার কারন হিসেবে বললেন, আমার দেখাদেখি আমার জেলা তথা সমগ্র দেশের বিত্তবান ব্যক্তিরা এভাবে সামজিক দুরত্ব বজায় রাখতে মধ্যবিত্ত ও গরীবদের ঘরে ঘরে গিয়ে খাদ্য সামগ্রী দিয়ে আসলে অনেকেই কাজের সন্ধানে বের হতেন না। আর এভাবেই আমাদের দেশের মানুষ করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা পেত বলে আমি মনেকরি। সবশেষে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা তিনি আমাদের সকলকে ভাইরাসের হাত থেকে রক্ষা করুন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯