সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:২২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
দেশের ৮২ ওয়েবসাইট ও ফেসবুক আইডির পরিচালককে খুঁজছে পুলিশ

দেশের ৮২ ওয়েবসাইট ও ফেসবুক আইডির পরিচালককে খুঁজছে পুলিশ

অনলাইন ডেস্ক :: নোভেল করোনাভাইরাস (কোভিড-১৯) নিয়ে গুজব ছড়িয়ে বিভ্রান্তি তৈরির অভিযোগে নতুন করে ৮২টি ফেসবুক আইডি, পেজ ও ওয়েবসাইট শনাক্ত করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

এগুলোর পরিচালনাকারীকে খুঁজছে পুলিশ। তাদের ধরতে ইতোমধ্যে অভিযান শুরু করেছে পুলিশের একাধিক ইউনিট।

এর আগে গুজব ছড়ানোর অভিযোগে ৫০টি ফেসবুক অ্যাকাউন্ট, পেজ, ইউটিউব চ্যানেল শনাক্ত করে সেগুলো ব্লক করার জন্য বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনে (বিটিআরসি) পাঠায় পুলিশ।

পুলিশ জানায়, গুজব ছড়ানোর অপরাধে ইতোমধ্যে ঢাকা, চাঁদপুর, খাগড়াছড়ি, কিশোরগঞ্জ, চট্টগ্রাম থেকে কমপক্ষে ২০ জনকে গ্রেফতার করা হয়েছে।

এ ছাড়া গুজবের এসব পোস্ট শেয়ার করার জন্য ৭ জনকে আটক করে ‘পরবর্তীতে এমন পোস্ট শেয়ার করবেন না’ মর্মে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।

পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. সোহেল রানা বলেন, ‘করোনাভাইরাস নিয়ে নানা ধরনের গুজব ছড়িয়ে জনমনে আতঙ্ক ও বিভ্রান্তি তৈরি করার কারণে ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে অনেককে গ্রেফতার করা হয়েছে। আমরা ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমের ৫০টি অ্যাকাউন্ট শনাক্ত করে বন্ধ ও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য জন্য বিটিআরসিকে তথ্য দিয়েছি।

গুজব ছড়ানোর কারণে নতুন করে আরও ৮২টি অ্যাকাউন্ট, পেজ ও ওয়েবসাইট শনাক্ত করা হয়েছে। এগুলো যারা পরিচালনা করছেন তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে অভিযান চলছে।’

এদিকে মঙ্গলবারও বাংলাদেশে করোনা আক্রান্তের সংখ্যা ও মৃতের সংখ্যা নিয়ে বিভ্রান্তি ও গুজব ছড়ানো হয় বলে জানিয়েছে পুলিশ। এর মধ্যে কয়েকটি ফেসবুক পেজ, বিদেশ থেকে পরিচালিত কয়েকটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজপোর্টাল, ইউটিউব চ্যানেল রয়েছে।

এ বিষয়ে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, করোনাকে কেন্দ্র করে পৃথিবীব্যাপী ফেক নিউজ ও গুজব ভয়ঙ্কর রূপে দেখা দিয়েছে। বাংলাদেশও এর বাইরে নয়। আমরা গুজব ও ফেক নিউজের বিরুদ্ধে প্রচারণা ও ব্যবস্থা নিচ্ছি। গোয়েন্দা সংস্থা, র‍্যাব ও পুলিশের সাইবার টিম কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে এবং গুজব ছড়ানো আইডি বন্ধ করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯