শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
রামুতে ইউএনও প্রণয় চাকমা ঝাল মুড়ি সমাবেশ পন্ড করলো

রামুতে ইউএনও প্রণয় চাকমা ঝাল মুড়ি সমাবেশ পন্ড করলো

অনলাইন নিউজ :: রামু উপজেলার রশিদনগরে করোনা প্রতিরোধে অভিযান পরিচালনা করেন রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা।

সোমবার বিকালে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে উপজেলার বিভিন্ন ইউনিয়নে জনসমাগম প্রতিরোধ ও দরিদ্র জনসাধারণকে সাহায্য প্রদান করতে গেলে রশিদনগরে একটি দোকানে ১০-১২ জনের যুবক দলবন্ধভাবে মুড়ি খেতে বসেন।

এসময় উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমার নেতৃত্বে অভিযানিক দলকে দেখে তারা পাশ্ববর্তী ধান খেতে পলায়ন করেন। অভিযানে থাকা সাংবাদিক সোয়েব সাঈদ বলেন, মহামারি করোনা হতে রামু উপজেলাবাসী রক্ষা করতে রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমার নেতৃত্বে গত সপ্তাহ ধরে উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে অভিযান পালনা, প্রবাস হতে আসা নাগরিকদের হোম কোয়ারেন্টানে থাকা নিশ্চিতকরণ, করোনাকে কেন্দ্র অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা পূর্বক জরিমানা আদায়।

সচেতনমূলক মাইকিং, রামু চৌমুহনীসহ বিভিন্ন হাট বাজারে জীবানুনাশক স্প্রে ছিটানো, হত দরিদ্রদের আর্থিক সহযোগিতা প্রদান করে আসছেন। ইতিমধ্যে ইউএনও মহোদয়ের এসব উদ্যোগকে সামাজিক মাধ্যমের মাধ্যমে বিভিন্ন পেশাজীবি মানুষস্বাগত জানিয়েছেন।

প্রতিদিনের এ ধরণের অভিযানে আজও রশিদনগরে পানিরছড়া গেলে একটি দোকানের ১০-১২ জনের যুবক বসে ঝালমুড়ি খাওয়ার সময় প্রশাসনের অভিযান দেখা ধান খেতে পলায়ন করেন।
যা সামাজিক মাধ্যমে রয়েছে। পরবর্তীতে ইউনিয়নের হত দরিদ্র বসত বাড়িতে গিয়ে সাহায্য সহযোগিতা দেয়া হয়।

এ বিষয়ে রামু উপজেলা নির্বাহি অফিসার প্রণয় চাকমা বলেন, জনগণকে করোনা মহামারি হতে বাচাঁতে রামু উপজেলা প্রশাসন সর্বদা প্রস্তুত রয়েছ। আগামী এক সপ্তাহ আমাদের দেশের মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

এ সময়ে তিনি অতীব প্রয়োজা ছাড়া ঘরের বের না হওয়া এবং সরকারী নির্দেীশত সকল নিয়ম কানুন মেনে চলার আহবান জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯