মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক :: কঙ্গো প্রজাতন্ত্রের সাবেক প্রেসিডেন্ট জ্যাকস জোয়াকুইম ইয়োম্বি ওপাঙ্গো কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে প্যারিসের একটি হাসপাতালে মারা গেছেন।
সোমবার (৩০ মার্চ) তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তার পরিবারের বরাত দিয়ে এ খবর জানিয়েছে এএফপি। মৃত্যুকালে ওপাঙ্গোর বয়স হয়েছিল ৮১ বছর। তিনি ১৯৭৭ সাল থেকে ১৯৭৯ সাল পর্যন্ত কঙ্গোর নেতৃত্ব দেন।
তার ছেলে জ্যাঁ জ্যাকস বলেন, করোনায় আক্রান্ত হওয়ার আগে থেকেই তিনি অসুস্থ ছিলেন। কঙ্গোর উত্তরাঞ্চলে ১৯৩৯ সালে তার জন্ম। ওপাঙ্গো ছিলেন একজন সেনা কর্মকর্তা। প্রেসিডেন্ট মারিয়েন এনগৌবি হত্যাকান্ডের পর রাষ্ট্রক্ষমতায় বসেন তিনি।