বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:২৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পরীক্ষার সময় টয়লেটেও নকল পাওয়া গেলে কর্তৃপক্ষ দায়ী: শিক্ষামন্ত্রী ৩ মিনিটে ২ গোল চীনকে চমক দিলো বাংলাদেশ মেট্রোরেল ও ট্রেন ভাড়ায় ছাড় পাবেন যারা আজ দেখা যাবে ‘ব্লাড মুন
যুক্তরাষ্ট্রে স্বেচ্ছায়মৃত্যু চিড়িয়াখানায় হাতির খাদ্য

যুক্তরাষ্ট্রে স্বেচ্ছায়মৃত্যু চিড়িয়াখানায় হাতির খাদ্য

অনলাইন ডেস্ক :: ইউথ্যানাশিয়া বা যন্ত্রণাহীন মৃত্যু। চলতি ভাষায় স্বেচ্ছামৃত্যু। যে সব রোগীর আর সুস্থ হয়ে ওঠার কোনও আশা নেই, তারা চাইলে এই মৃত্যু কামনা করতে পারেন নিজের প্রিয়জনদের কাছে। সারা বিশ্বের বিভিন্ন দেশে অনেক মামলা, তর্কবিতর্কের পর কোনও কোনও ক্ষেত্রে শর্তাবলি মেনে গৃহীত হয়েছে এই নিয়ম।

কিন্তু এবার মানুষ নয়, এক অবলা পশুকে দেওয়া হল এই মৃত্যু। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের স্মিথসোনিয়ান জাতীয় চিড়িয়াখানায়।

ওই চিড়িয়াখানার এশীয় হাতিদের মধ্যে সবচেয়ে বয়স্ক ভারতীয় হাতি, ৭২ বছরের আম্বিকাকে স্থানীয় সময় গত শুক্রবার ইউথ্যানাইজড করা হয় বা যন্ত্রণাহীন মৃত্যু দেওয়া হয়। চিড়িয়াখানা কর্তৃপক্ষের তরফে বলা হয়, গত সপ্তাহে আম্বিকার মাহুতরা লক্ষ্য করেন অম্বিকার ডান দিকের সামনের পা বেঁকে গিয়েছে। এমনকি, তার সঙ্গী দুই হাতি শান্তি এবং বনজি’র সঙ্গে সময় কাটাচ্ছে না। মাহুতদের কাছে আসছে না। ভালোমতো খাওয়াদাওয়া করছে না। তৎক্ষণাৎ অম্বিকার জন্য পশু চিকিৎসক ডাকে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

অনেক ওষুধ, সেবার পরও শরীর ক্রমশ ভাঙতে থাকে আম্বিকার। তার বয়স, শারীরিক এবং মানসিক অবস্থা বিচার করার পরই পশু চিকিৎসকরা চিড়িয়াখানা কর্তৃপক্ষ এবং মাহুতদের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত নেন, আম্বিকাকে যন্ত্রণাহীন মৃত্যু দেওয়ার। অম্বিকার মৃত্যুতে শোকজ্ঞাপন করে টুইট করেছে আমেরিকায় ভারতীয় দূতাবাস।

প্রিয় হাতির মৃত্যুতে শোকগ্রস্ত চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, ১৯৪৮ সালে ভারতে জন্ম হাতিটির। সেই ছিল উত্তর আমেরিকার তৃতীয় বয়স্ক হাতি। মাত্র আট বছর বয়সে হাতিটিকে ধরা হয়। তারপর ১৯৬১ সাল পর্যন্ত কুর্গের জঙ্গলে কাঠ বয়ে নিয়ে যাওয়ার কাজ করত। পরে ভারত-আমেরিকা দ্বিপাক্ষিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের খাতিরে ভারতীয় শিশুরা অম্বিকাকে ওয়াশিংটনের ওই চিড়িয়াখানায় উপহার দেয়।

আম্বিকার মাহুতরা জানান, তার বুদ্ধি এবং রসবোধ ছিল প্রচুর। আম্বিকাকে চাষের কাজ স্বাস্থ্য পরিষেবার কাজে লাগানো হত। এশিয়ার হাতি বাঁচাও আন্দোলনের মুখ হিসেবে অম্বিকাকে ব্যবহার করত স্মিথসোনিয়ান চিড়িয়াখানা।

মেয়ে হাতিদের ৪০ বছরের মধ্যে জড়ায়ুতে হওয়া লিমায়োমাস ফাইব্রয়েড আকছাড় তাদের মৃত্যুর কারণ হয়। সেটা রুখতে অম্বিকাকেই প্রথম গোনাডোট্রোপিন রিলিজিং হরমোন ইঞ্জেকশন দেওয়া হয়েছিল। যার সুফল পেয়েছিল হাতিটি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯