বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!

দেশে ৩ লাখ মাস্ক চীন থেকে

অনলাইন ডেস্ক :: দেশে প্রাণঘাতি করোনাভাইরাস মহামারী প্রতিরোধের প্রচেষ্টাকে আরও জোরদার করতে চীনের জ্যাক মা এবং আলিবাবা ফাউন্ডেশনস কোভিড-১৯ এর জন্য ৩০ হাজার টেস্ট কিট প্রেরণের একদিন পর গতকাল রোববার আবারও ৩ লাখ মাস্ক অনুদান পাঠিয়েছে।

বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনা দূতাবাসের ডেপুটি চিফ মিশন ইয়ান হুয়ালং বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের হাতে মাস্কগুলো তুলে দেন।

এর আগে আলিবাবা গ্রুপের সহ-প্রতিষ্ঠাতা ও প্রাক্তন নির্বাহী চেয়ারম্যান জ্যাক মা আশ্বাস দিয়েছিলেন, প্রাণঘাতি করোনাভাইরাসের মোকাবেলার জন্য বাংলাদেশ এবং অন্যান্য কয়েকটি এশীয় দেশে মাস্ক, টেস্ট কিট, প্রতিরক্ষামূলক স্যুট, প্লাস ভেন্টিলেটর এবং থার্মোমিটার সরবরাহ করবে।

এদিকে বাংলাদেশে ওভার্সিয়া চাইনিজ অ্যাসোসিয়েশন গতকাল রাজধানীতে বাংলাদেশ পুলিশকে ৫ হাজার টেস্ট কিট, ১ লাখ মাস্ক, ৫ হাজার প্রতিরক্ষামূলক পোশাক, ১০০ কেজি জীবাণুনাশক এবং ৫০ কেজি হ্যান্ড স্যানিটাইজার অনুদান দিয়েছে।

গত বৃহস্পতিবার চীন সরকারের অনুদান হিসেবে ১০ হাজার টেস্টিং কিট, ১০ হাজার ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম (পিপিই) এবং ১ হাজার ইনফ্রারেড থার্মোমিটারসহ দ্বিতীয় মেডিক্যাল লজিস্টিকস বাংলাদেশ এসেছিল। এর আগে চীনা দূতাবাস কোভিড-১৯ এর ৫শ টেস্টিং কিট বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করেছিল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯