সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
চতুর্থ পরীক্ষাতে করোনাভাইরাস পজিটিভ: কণিকা

চতুর্থ পরীক্ষাতে করোনাভাইরাস পজিটিভ: কণিকা

অনলাইন ডেস্ক :: করোনাভাইরাসে আক্রান্ত বলিউডের ‘বেবি ডল’ খ্যাত গায়িকা কণিকা কাপুর। নিজেই টুইট করে এ খবর জানান তিনি দিন দশেক আগে।

তবে এরপর চারবার পরীক্ষা করা হয়েছে। আর প্রত্যেকবারই করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। এ নিয়ে এখন চিন্তিত কণিকার পরিবার।

নাম প্রকাশে অনিচ্ছুক কণিকা কাপুরের পরিবারের এক সদস্য ভারতীয় একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, কণিকার রিপোর্টে তারা উদ্বিগ্ন। কণিকা হয়তো চিকিৎসায় সাড়া দিচ্ছেন না।

দেশের এই লকডাউনের পরিস্থিতিতে আমরা যে কণিকাকে আরও ভালো চিকিৎসার জন্য বিমানে করে অন্য কোথাও নিয়ে যাবো, সেটাও করতে পারছি না। এখন আমরা শুধু প্রার্থনা করতে পারি। যদিও চিকিৎসকরা জানাচ্ছেন এই মুহূর্তে কণিকা অনেকেটাই ভালো আছেন।

গত ৯ মার্চ লন্ডন থেকে দেশে ফেরেন কণিকা কাপুর। করোনা পরীক্ষা রিপোর্ট পজিটিভ আসার পর ২০ মার্চ তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে ভর্তি থাকাকালীন কণিকার বিরুদ্ধে চিকিৎসক, নার্স, ও হাসপাতাল কর্মীদের সঙ্গে খারাপ ব্যবহারের অভিযোগ ওঠে।

এ ছাড়া যুক্তরাজ্য থেকে ফিরে করোনাভাইরাস নিয়ে কয়েকটি পার্টিতে অংশ নেয়ার অভিযোগে তার বিরুদ্ধে মামলাও হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯