মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক :: আমরা রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য তৃণমূল এনডিএম চেয়ারম্যান ও স্বতন্ত্র মেয়র প্রার্থী খোকন চৌধুরী বলেছেন, আমরা রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য। রাজনীতি করার প্রধান উদ্দেশ্য সাধারণ মানুষের জন্য কাজ করা।
রাজনীতিকে ব্যবসা প্রসারের জন্য নয়, সাধারণ মানুষের অধিকার আদায় ও তাদের দুঃসময়ে পাশে থেকে মানবিক কল্যাণের জন্যই রাজনীতি করি। তিনি আরো বলেন, আপনারা আপনাদের সন্তানদের প্রতি খেয়াল রাখবেন যাতে তারা মাদকের সাথে সম্পৃক্ত হতে না পারে। এরা আপনাদের সন্তান,
সমাজটা আপনাদের কাজেই আপনাদেরও দায়িত্ব নিতে হবে। সমাজ সুন্দর করার দায়িত্ব রাজনৈতিক, সাংবাদিক, প্রশাসনের একার নয় আপনার, আমার, সকলের। সমাজকে সুন্দর করে গড়ে তোলার দায়িত্ব আমাদের সকলের।
তিনি ২৯ মার্চ রবিবার বালুছরা, চান্দগাঁও, সায়েক পাড়া, শহীদ নগর, ৪ নং ওয়ার্ড, ২ নং, ৩ নং, ৭ নং এলাকার বিভিন্ন জায়গায় তৃণমূল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন
(তৃণমূল এনডিএম) এর উদ্যোগে করোনায় গৃহবন্দি অসহায় ও হতদরিদ্র মানুষের
নিকট নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিতরণকালে এ সব কথা বলেন। তিনি আরো
বলেন, প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হবেন না। বাইরে বের হলে মানুষের ভিড়
এড়িয়ে চলুন। ঘনঘন সাবান-পানি দিয়ে হাত ধুতে হবে।
হাঁচি-কাশি দিতে হলে রুমাল বা টিস্যু পেপার দিয়ে নাক-মুখ ঢেকে নিন। যেখানে-সেখানে কফ-থুথু
ফেলবেন না। করমর্দন বা কোলাকুলি থেকে বিরত থাকুন।
এ সময় উপস্থিত ছিলেন তৃণমূল এনডিএমের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নজরুল
ইসলাম, আবদুস সোবহান, মো. হানিফ, আবদুর রব, মো. খোরশেদ আলীম, মো. ফুল
মিয়া, সিনিয়র যুগ্ম মহাসচিব এম এস চৌধুরী শুভ, এনডিএম নেতা মো. নুরুল কবীর, ফরিদা সুলতানা বেগম রূপা,
জান্নাত, আলী আসমা, মো. নুরুজ্জামান জাহেদ, মো. নয়ন, মো. রাব্বি, মো. আলামিন, মো.
মাসুদ, জেসমিন আকতার, সহ নেতৃবৃন্দ
উপস্থিত ছিলেন।